
বর্ষীয়াণ এই নেতা বলেন, “অনেকে ভাবছেন রাম মন্দির তৈরি করলে করোনাকে পরাস্ত করা যাবে। কিন্তু মহারাষ্ট্র চাইছে করোনাকেই পরাস্ত করতে। আর সেটা মন্দির বানিয়ে নয়।” বহু বিতর্কিত রামমন্দিরের ভিত্তিপ্রস্তর স্থাপনের কথা ছিল চলতি বছরের মার্চ মাসে। কিন্তু করোনার জেরে সেই প্রস্তাব পিছিয়ে যায়। রামমন্দির ট্রাস্টের তরফে বলা হয়েছে, আমরা শুভ উদবোধনের জন্য দুটি দিন নির্ধারণ করেছি। একটি ৩ অগাস্ট এবং অন্যটি ৫ অগাস্ট। তিথি-নক্ষত্র এবং প্রধানমন্ত্রীর দিনক্ষণ দেখে স্থির করা হয়েছে এই দুটি দিন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



