Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home আন্তর্জাতিক রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র পাশে চায় ভারতকে
আন্তর্জাতিক

রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে যুক্তরাষ্ট্র পাশে চায় ভারতকে

By জুমবাংলা নিউজ ডেস্কফেব্রুয়ারি 17, 20223 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক: ইউক্রেন সীমান্তে দুই মাস ধরে রাশিয়ার সেনাদের উপস্থিতি নিয়ে উত্তেজনা বিরাজ করছে পশ্চিমা বিশ্বে। এদিকে রাশিয়া ইউক্রেন আক্রমণ করলে পরিস্থিতি মোকাবিলায় ভারতকে পাশে চায় যুক্তরাষ্ট্র। আন্তর্জাতিক আইনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ হওয়ায় এ ইস্যুতে নয়াদিল্লি পাশে থাকবে বলে আশাপ্রকাশ করেছেন মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র নেড প্রাইস। বার্তা সংস্থা পিটিআইয়ের বরাতে বৃহস্পতিবার (১৭ ফেব্রুয়ারি) এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

Advertisement
নেড প্রাইস বলেছেন, সম্প্রতি মেলবোর্নে অনুষ্ঠিত কোয়াডের মন্ত্রিপর্যায়ের সম্মেলনে রাশিয়া-ইউক্রেন ইস্যুতে আলোচনা হয়েছে। ওই সম্মেলনে অংশ নিয়েছিলেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, ভারত ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীরা।

মার্কিন মুখপাত্র বলেন, ওই বৈঠকে দৃঢ় ঐকমত্য হয়েছিল যে, কূটনৈতিকভাবে এর (রাশিয়া-ইউক্রেন সংকট) শান্তিপূর্ণ সমাধান দরকার। কোয়াডের মূল লক্ষ্যগুলোর মধ্যে একটি হচ্ছে, আন্তর্জাতিক আইনের ওপর ভিত্তি করে শাসনব্যবস্থাকে শক্তিশালী করা। আর এই আইননির্ভর ব্যবস্থা ইউরোপ বা অন্য জায়গাগুলোর মতো ইন্দো-প্যাসিফিক অঞ্চলের জন্যেও সমানভাবে প্রযোজ্য।

তিনি বলেন, আমরা জানি, আমাদের ভারতীয় অংশীদাররা আইননির্ভর আন্তর্জাতিক শাসনব্যবস্থার প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। এতে যেসব নীতি রয়েছে, তার মধ্যে অন্যতম হলো, জোর করে সীমানা বাড়ানো যাবে না। বড় দেশগুলো ছোট দেশগুলোকে হয়রানি করতে পারে না। কোনো দেশের জনগণই কেবল তাদের পররাষ্ট্রনীতি, তাদের অংশীদারত্ব, তাদের জোট বা মিত্র নির্বাচন করার অধিকার রাখে। এসব নীতি ইউরোপের মতো ইন্দো-প্যাসিফিক অঞ্চলেও সমানভাবে প্রযোজ্য।

নেড প্রাইস জানান, মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিঙ্কেন ও ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর প্রতিরক্ষা সহযোগিতা নিয়ে আলোচনা করেছেন। তবে প্রতিপক্ষের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আইনে পদক্ষেপ সংক্রান্ত কোনো কথা হয়েছিল কি না, তা বলতে রাজি হননি তিনি।

এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছিলেন, মস্কো ‘অপ্রয়োজনীয়ভাবে’ যে সংকট ডেকে এনেছে, তার শান্তিপূর্ণ সমাধানের জন্য যুক্তরাষ্ট্র সাধ্যের মধ্যে সবকিছু করছে। তবে নেড প্রাইস বলেছেন, রাশিয়া যদি উত্তেজনা কমাতে আগ্রহী থাকে, কেবল তখনই ওইসব প্রচেষ্টা কাজে আসবে।

তিনি বলেন, পরিষ্কারভাবে বললে, আমরা তা দেখিনি। প্রকৃতপক্ষে, আমরা সাম্প্রতিক সপ্তাহগুলোতে, এমনকি গত কয়েকদিনে এর বিপরীত চিত্রই লক্ষ্য করেছি। কমানোর বদলে রাশিয়া আরও বেশি সৈন্য ইউক্রেন সীমান্তে পাঠিয়েছে এবং তারা যুদ্ধে দিকে এগিয়ে যাচ্ছে। এটি খুবই উদ্বেগের বিষয়। একইসঙ্গে, আমরা আগে যেমনটা সতর্ক করেছিলাম, কয়েক সপ্তাহ ধরে রুশ কর্মকর্তা ও মিডিয়াগুলো অসংখ্য গল্প ছড়াচ্ছে। এর মধ্যে যেকোনো একটিকে আক্রমণের অজুহাত হিসেবে দেখানো হতে পারে।

মার্কিন এ কর্মকর্তা বলেন, এটি যেকোনো সময় ঘটতে পারে এবং তার জন্য বিশ্বের প্রস্তুত থাকা উচিত। এতে ডনবাসে ইউক্রেনের সামরিক তৎপরতার দাবি করা হতে পারে, সমুদ্র, আকাশ বা স্থলে মার্কিন বা ন্যাটো বাহিনীর তৎপরতার মিথ্যা অভিযোগ উঠতে পারে, এমনকি রুশ ভূখণ্ডে ইউক্রেনীয় বা ন্যাটো বাহিনী অনুপ্রবেশের দাবিও করা হতে পারে।

মার্কিন মুখপাত্রের কথায়, আমরা প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনসহ অন্য রুশ কর্মকর্তাদের বিষয়ে বিশেষভাবে উদ্বিগ্ন। তারা ডনবাসে ‘গণহত্যা’র কথা বলছেন। তবে এসব অভিযোগের একটিরও ভিত্তি নেই।

ক্রেমলিন অবশ্য বরাবরই বলে আসছে, তাদের ইউক্রেন আক্রমণের কোনো পরিকল্পনা নেই। তবে সেই দাবি মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে পশ্চিমারা। তারা বলছে, রাশিয়া এখনো ইউক্রেন সীমান্তে সেনার সংখ্যা বাড়াচ্ছে। আক্রমণ যেকোনো সময় হতে পারে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুন 19, 2026
জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

জুন 19, 2026
Latest News
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

হচ্ছে না

হচ্ছে না পূর্বনির্ধারিত যুক্তরাষ্ট্র-ইরান শান্তি আলোচনা

অবরোধ

ইরানের নৌপথ থেকে অবরোধ তুলে নিল যুক্তরাষ্ট্র

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa