
স্থানীয় গভর্নর রোমান কোপিন তার সামাজিক যোগাযোগ মাধ্যমে জানান, দুর্ঘটনার শিকার হেলিকপ্টারটিতে তিনজন ক্রু ও একজন প্রযুক্তিবিদ ছিলেন। তারা চারজনই ঘটনাস্থলে মারা গেছেন। রাশিয়ার বিভিন্ন সংস্থা জানিয়েছে, এমআই-৮ মডেলের হেলিকপ্টারটিতে রক্ষণাবেক্ষণজনিত কিছু কাজ শেষে পরীক্ষামূলক উড্ডয়ন চলছিল। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বিবৃতিতে জানা যায়, পরীক্ষামূলক উড্ডয়নের সময় যান্ত্রিক ত্রুটির কারণে দুর্ঘটনাটি ঘটেছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



