Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ রাস্তা নির্মাণে বন বিভাগের বাধা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন
গাজীপুর ঢাকা বিভাগীয় সংবাদ

রাস্তা নির্মাণে বন বিভাগের বাধা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

By rskaligonjnewsNovember 2, 20242 Mins Read

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: গাজীপুরের শ্রীপুরে রেললাইনের পাশ দিয়ে যাওয়া শ্রীপুর-ইজ্জতপুর তিন কিলোমিটার সড়কের উন্নয়নকাজ বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে। জনগুরুত্বপূর্ণ এই রাস্তা সংস্কারে বন বিভাগের বাধার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় স্কুল-কলেজের শিক্ষার্থীসহ স্থানীয় বাসিন্দারা।

রাস্তা নির্মাণে বন বিভাগের বাধা, প্রতিবাদে এলাকাবাসীর মানববন্ধন

Advertisement

শনিবার (০২ নভেম্বর) দুপুরে শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের শ্রীপুর-রাজাবাড়ী সড়কের শ্রীপুর রেঞ্জ অফিসের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইজ্জতপুর বিন্দুবাড়ী গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী, শিক্ষকসহ সাধারণ মানুষ।

মানববন্ধনে অংশ নেওয়া ইজ্জতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্র রাব্বি বলে, ‘বৃষ্টি হলে আমাদের রাস্তায় কাদা থাকে। কাদার কারণে আমরা স্কুলে যেতে পারি না। রাস্তা পাকা হলে আমাদের স্কুলে যেতে সুবিধা হবে।’

শ্রীপুর রহমত আলী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী আনিকা আক্তার বলে, ‘প্রায় আড়াই কিলোমিটার হেঁটে কলেজে যেতে হয়। রাস্তা না থাকায় আমাদের যে কি ভোগান্তি, এটা বোঝানো সম্ভব না। রাস্তা দিয়ে যাতায়াতের কারণে কাদামাটিতে জামাকাপড় নষ্ট হয়। আমরা এর প্রতিকার চাই।’

মানববন্ধনে অংশ নেওয়া প্রতিবন্ধী জলিল হোসেন বলেন, ‘আমি একজন প্রতিবন্ধী মানুষ। বাড়ির পাশ দিয়ে একটি রাস্তা থাকলেও চলাচল করা খুবই কঠিন। একজন সুস্থ-সবল মানুষেরও এই রাস্তা দিয়ে চলাচলে অসুবিধা হয়। আর আমার মতো প্রতিবন্ধী মানুষ কী করে চলাচল করি?’

বিন্দুবাড়ী গাউসুল আজম সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো. তোফাজ্জল হোসেন বলেন, ‘তিন কিলোমিটার সড়কের পাশে কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান। এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শত শত শিক্ষার্থী পড়াশোনা করে। কিন্তু পাকা রাস্তা না থাকায় বর্ষাকালে খুবই ভোগান্তি হয়। শুনেছি বন বিভাগ রাস্তার উন্নয়নকাজে বাধা দিছে। এ কারণে থেমে আছে। আমরা বন বিভাগের কাছে জোর দাবি জানাচ্ছি, দ্রুত সময়ে যেন আমাদের রাস্তার নির্মাণকাজ শুরু হয়।’

শ্রীপুর উপজেলা প্রকৌশলী আব্দুস সামাদ পত্তনদার বলেন, ইতিমধ্যে শ্রীপুর-ইজ্জতপুর বাজার পর্যন্ত তিন কিলোমিটার রাস্তার টেন্ডার হয়েছে। একজন ঠিকাদার নির্মাণকাজের দায়িত্ব পেয়ে কাজ শুরু করলেও বন বিভাগের বাধায় বন্ধ রয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শ্রীপুর বন বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো. মোকলেছুর রহমান বলেন, ১৯৯৪ সালের ফরেস্ট পলিসি অনুসারে সরকারি বনভূমির ভেতর দিয়ে রাস্তা করতে হলে মন্ত্রণালয়ের অনুমোদন লাগবে। রাস্তার দুপাশে সংরক্ষিত বনাঞ্চল থাকায় বন বিভাগ রাস্তা নির্মাণে বাধা দিয়েছে। তবে মানববন্ধ কর্মসূচি পালনের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে বলেও জানান ওই বন কর্মকর্তা ।

গাজীপুরে দুটি কারখানায় কর্মবিরতি

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
rskaligonjnews
  • X (Twitter)
Related Posts
তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

July 12, 2026
ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

July 12, 2026
CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

July 12, 2026

Latest News

তিন যমজ বোন

কুড়িগ্রামে তিন যমজ বোন পেলেন ট্যালেন্টপুলে বৃত্তি

ট্রাকচাপা

ট্রাকচাপায় মা ও দুই সন্তানসহ নিহত ৪

CLG

দুলারহাট মডেল কলেজ আইসিটি পরীক্ষার নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায়

Imam

মসজিদে আজান দেওয়ার সময় প্রাণ গেল ইমামের

Manikganj

দুঃসময়ে খোঁজ নেননি সিনিয়র নেতারা, মানিকগঞ্জে আ. লীগ তৃণমূলে ক্ষোভ

Girls

মেয়েকে হত্যা করে বস্তাবন্দী লাশ সড়কে ফেলে দেন মা

Chattagram

হঠাৎ বন‍্যায় চট্টগ্রামে মৎস্য-কৃষিখাতে শতকোটি টাকা ক্ষতির আশঙ্কা

Rangamati

পাহাড়ি ঢলে সেতু ধসে রাঙ্গামাটি-বান্দরবান সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন

Ma

পাঁচ বছরের সন্তানকে নিয়ে সুগন্ধা নদীতে ঝাঁপ দিলেন মা

বন্দী

খুলনা জেলা কারাগারের দেওয়াল টপকে পালিয়েছে এক বন্দী

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa