Picture Kaligonj 07.10.19

Advertisement

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কালীগঞ্জে পল্লী বিদ্যুতের খুঁটি রাস্তায় রেখেই সড়কে আরসিসি ঢালাই সম্পন্ন। সোমবার (০৭ অক্টোবর) সকালে পৌর এলাকার খেয়াঘাট-ভাদার্ত্তী (পুরাতন এস.আর অফিস) সড়কে এমনই দৃশ্য চোখে পড়ে।

স্থানীয়রা জানান, স্থানীয় সাংসদ মেহের আফরোজ চুমকি এমপির নির্বাচনি ইসতেহার ছিল খেয়াঘাট-ভাদার্ত্তী (পুরাতন এস.আর অফিস) সড়ক। তাই দীর্ঘদিনের প্রত্যাশা অনুযায়ী নির্মান হচ্ছে সড়কটি। কিন্তু পল্লী বিদ্যুতের খুঁটি রাস্তায় রেখে ঢালাইয়ের প্রস্তুতি স্থানীয়দের শঙ্কিত করে তুলেছে। কারণ এই সড়ক দিয়ে দৈনিক শত শত যানবাহন চলাচল করে। আর ওই সড়কে চলাচলকারী কোন যানবাহন যদি পল্লী বিদ্যুতের খুঁটির সাথে ধাক্কা লেগে দূর্ঘটনার শিকার হয়, তাহলে স্থানীয় এবং আশপাশের ব্যবসা প্রতিষ্ঠানে ঘটতে পারে বড় ধরণের কোন দূর্ঘটনা। কাজেই রাস্তা নির্মাণ সংশ্লিষ্টদের কাছে স্থানীয়দের দাবি বিষয়টি মিমাংসা করে সড়কে ঢালাই দেওয়া হউক।

এ ব্যাপারে ঠিকাদার উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও তুমলিয়া ইউপি সদস্য মাহফুজুর রহমান জানান, বিষয়টি নিয়ে কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলীর সাথে কথা বলেছি।

কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, আমরা পৌরসভার পক্ষ থেকে গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিস ডেপুটি জেনারেল ম্যানেজার বরাবর গত বুধবার (২ অক্টোবর) আবেদন করেছি। ব্যবস্থা গ্রহনের আগে কেন ঢালাই দেওয়া হচ্ছে এমন এক প্রশ্নের জবাবে তিনি বলেন, পরে পল্লী বিদ্যুত ব্যবস্থা নিলে ফাঁকা জায়গায় ঢালাই দিয়ে দেওয়া হবে।

গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১ কালীগঞ্জ জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার মো. আকিয়াব হোসেন আবেদন পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, এটার ক্ষেত্রে নিয়ম হচ্ছে ব্যক্তি উদ্যোগে বিদ্যুতের খুঁটি হস্থান্তর করতে চাইলে তিনি খরচ দিবেন পল্লী বিদ্যুৎ সহযোগীতা করবে। আর সরকারী ক্ষেত্রে যে প্রজেক্টে কাজ হবে তার অর্ন্তভূক্ত করতে হবে। তবে এটা স্থানীয়ভাবে হয় না। গাজীপুরে তাদের আবেদন পাঠানো হবে সেখান থেকে অনুমোদন দিবে। তবে তিনি আশা করছেন ১/২ দিনের মধ্যে ব্যবস্থা নেওয়া সম্ভব হবে। এর আগে ঢালাই হয়ে গেলে এমন এক প্রশ্নে জবাবে তিনি বলেন, এ ক্ষেত্রে আমার কিছু করার নেই।

জুমবাংলানিউজ/আরএস

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google