
ফাঁ সির দণ্ডপ্রাপ্তরা হলেন এনামুল, রমজান, হাকিম ও ফাইজুল। রায় ঘোষণার সময় আসামি হাকিম আদালতে উপস্থিত ছিলেন। বাকিরা জামিন নিয়ে পলাতক। ফাঁ সির রায় শুনে আদালতে কান্নায় ভেঙে পড়েন ধ র্ষক হাকিম।
মামলার নথি থেকে জানা যায়, ২০১৮ সালের ১৬ জুলাই সিংগাইর উপজেলার ওয়াইজ নগর ব্র্যাক স্কুলের পঞ্চম শ্রেণির ছাত্রী রুমানা আক্তার স্কুল থেকে বাড়ি ফিরছিল। পথে স্কুলছাত্রীকে তুলে একটি পাটখেতে নিয়ে সংঘবদ্ধ ধ র্ষণ করেন চারজন। এ সময় শিশুটি কান্না করলে গলায় পাট পেঁচিয়ে শ্বাসরোধে হ ত্যা করেন তারা।
এ ঘটনায় স্কুলছাত্রীর চাচা কদম আলী বাদী হয়ে থানায় মামলা করেন। পরে চার ধর্ষ কের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দেয় পুলিশ। মামলায় ১৫ জনের সাক্ষ্যগ্রহণ নেয়া হয়।
এই মামলায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন একেএম নুরুল হুদা এবং আসামিপক্ষে মামলা পরিচালনা করেছেন আইনজীবী নুরুজ্জামান।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



