কেরানীগঞ্জে ৪ বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণচেষ্টার অভিযোগে শাহ পরান নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১০। তার গ্রামের বাড়ি পটুয়াখালী জেলার শেখহাটি এলাকায়।

শনিবার (২৩ মে) দুপুরে এক অটোরিকশা চালকের কাছ থেকে খবর পেয়ে র্যাব-১০ এর একটি টহল দল ঝিলমিল আবাসন প্রকল্পের নির্জন ঝোপের ভেতর থেকে শিশুটিকে উদ্ধার করে।
জানা যায়, ওই শিশুর পরিবার ও অভিযুক্ত শাহ পরান উভয়েই দক্ষিণ কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়নের ঝাউবাড়ি এলাকার হাফেজ মিয়ার বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করেন। শনিবার দুপুরে শিশুটির মা-বাবা বাসায় না থাকায় শাহ পরান শিশুকে চকলেট খাওয়ানোর লোভ দেখিয়ে বাসা থেকে বের করে ঘুরতে নিয়ে যায়। পরে তাদের বহনকারী অটোরিকশা চালকের বিষয়টি সন্দেহজনক মনে হলে র্যাব-১০ এর টহলরত টিমকে জানান।
অটোচালক মো. রাকাত হোসেন (৩৮) বলেন, যুবকটি শিশুকে নিয়ে ঝিলমিল এলাকায় যাওয়ার জন্য আমার রিকশায় ওঠেন। রিকশায় উঠার পর যুবকটির কথাবার্তা সন্দেহ হয়। এরপর আমি তাদের ঝিলমিল এলাকায় নামিয়ে দিই।
তিনি বলেন, ঘটনাটি আচ করার জন্য একটু দূরে গিয়ে অপেক্ষা করতে থাকি। এ সময় যুবকটি শিশুকে নিয়ে একটি ঝোপের ভেতর যায় এবং সেখান থেকে শিশুটির কান্নার শব্দ পাই। তখন আমি দ্রুত র্যাব -১০ কে অবহিত করি। খবর পেয়ে র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে শিশুটিকে উদ্ধার করে এবং অভিযুক্ত যুবককে আটক করে।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাইফুল ইসলাম বলেন, ঘটনাটি শুনেছি। অভিযুক্ত র্যাবের হেফাজতে আছে। র্যাব তাকে থানায় হস্তান্তর করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



