হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। শরীরে জ্বর নেই, শ্বাসকষ্টও অনেকটাই কমে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। বর্তমানে তিনি রাজধানীর পান্থপথে স্কয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন।
শনিবার (১৪ ফেব্রুয়ারি) রুহুল কবীর রিজভীর ব্যক্তিগত সহকারী আরিফুর রহমান তুষার জানিয়েছেন, তিনি এখন অনেকটাই সুস্থবোধ করছেন। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা চলছে।
নেতাকর্মীদের জামায়াত আমিরের বার্তা—‘জনগণের পাশে শক্ত হয়ে দাঁড়ান’
এদিন সকালে রুহুল কবীর রিজভীকে দেখতে হাসপাতালে যান বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক, যুগ্ম মহাসচিব আব্দুস সালাম আজাদ, ঢাকা জেলা বিএনপির সভাপতি খন্দকার আবু আশফাক।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি রাতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান রিজভীকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


