
রুহানি তুরস্কের সরকার ও জনগণকে কুরবানির ঈদের শুভেচ্ছা জানিয়ে বলেন, এ পর্যন্ত করোনাভাইরাস মোকাবিলায় দু’দেশ পরস্পরের পাশে ছিল এবং সামনের দিনগুলিতে দ্বিপক্ষীয় সহযোগিতা এই প্রাণঘাতী রোগ মোকাবিলায় উল্লেখযোগ্য সাফল্য বয়ে আনবে।
তিনি আরও বলেন, এ অঞ্চলের সবগুলো দেশের মধ্য সহযোগিতার মাধ্যমে গোটা মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব হবে।
এদিকে এরদোয়ান টেলিফোনালাপে এরদোয়ান ইরানের সরকার ও জনগণকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা জানান। তিনি আশা প্রকাশ করেছেন, এই ঈদ গোটা মুসলিম বিশ্বে সুখ ও সমৃদ্ধি বয়ে আনবে।
পাশাপাশি এরদোয়ান করোনাভাইরাস মোকাবিলায় ইরানের সরকার ও জনগণের ঐকান্তিক প্রচেষ্টা ও সাফল্যের ভুয়সী প্রশংসা করেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



