Advertisement

জাহিদ ইকবাল, বিশেষ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভূলতা–গোলাকান্দাইল এলাকায় বাংলাদেশ সেনাবাহিনী পরিচালিত বিশেষ অভিযানে অস্ত্র ও গোলাবারুদসহ দুইজনকে আটক করা হয়েছে।

বাংলাদেশ সেনাবাহিনী

রবিবার (০১ ফেব্রুয়ারি) রাত ১০টা থেকে সোমবার (০২ ফেব্রুয়ারি) ভোর ৪টা পর্যন্ত গোপন সংবাদের ভিত্তিতে পূর্বাচল আর্মি ক্যাম্প এ অভিযান পরিচালনা করে।

সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়, দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং অবৈধ কার্যক্রম দমন করার লক্ষ্যে নিয়মিত অভিযানের অংশ হিসেবে এই অপারেশন পরিচালিত হয়। অভিযানে গোলাকান্দাইল ও ভূলতা এলাকা থেকে সন্দেহভাজন দুইজনকে আটক করা হয়।

বাংলাদেশ সেনাবাহিনী

আটককৃতদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুটি ওয়ান শুটার গান, এক রাউন্ড গুলি এবং একটি ডামি পিস্তল উদ্ধার করা হয়েছে বলে জানানো হয়েছে।

আটকরা হলেন—মো. কাওসার (২৭), পিতা: হারুন মিয়া এবং শ্রী রবি দাশ (৩৮), পিতা: সীতারাম দাশ। সেনাবাহিনীর তথ্য অনুযায়ী, মো. কাওসারের বিরুদ্ধে রূপগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটক ব্যক্তিদের পরবর্তী আইনি কার্যক্রমের জন্য রূপগঞ্জ থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুনঃ

হামদর্দ বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ১ম সমাবর্তন অনুষ্ঠিত, সনদ পেলেন ১৭৫৪ জন গ্রাজুয়েট

স্থানীয় বাসিন্দাদের বরাতে সেনাবাহিনী জানায়, অভিযানের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে। আইন-শৃঙ্খলা রক্ষায় এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.