রূপালী ব্যাংক খুলনা বিভাগে কর্মরত কর্মচারীদের কর্মকাণ্ডে বিরক্ত রূপালী ব্যাংক খুলনা বিভাগের প্রতিটি কর্মকর্তা ও কর্মচারী।

তারা জানান, রূপালী ব্যাংক কর্মচারী ইউনিয়ন (সিবিএ) জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কতিপয় কর্মচারী ৫ আগস্ট দেশের পট পরিবর্তনের পরে নিজেদেরকে বিএনপিপন্থী রূপালী ব্যাংক কর্মচারী সংঘ (সিবিএ) বলে দাবি করছে। তারা এখন রূপালী ব্যাংক খুলনা অঞ্চলের বঙ্গবন্ধু পরিষদ, স্বাধীনতা ব্যাংকার্স পরিষদ নেতাদের সাথে একত্রিত হয়ে একটি সিন্ডিকেট গড়ে তুলেছেন।
কর্মকর্তারা আরও জানান, এই সিন্ডিকেটের নেতৃত্বে চলছে বদলি বাণিজ্য ও জাতীয়তাবাদী আদর্শের কর্মকর্তাদের হয়রানি এবং চরিত্র হনন। যেসব কর্মচারীরা নিজেদের বিএনপিপন্থী দাবি করছেন তাদের মধ্যে মো: ইসমাইল হোসেন শেখ ২০২৪ সালের ৯ মার্চ গঠিত আওয়ামীপন্থী কর্মচারী ইউনিয়ন সিবিএ জাতীয় শ্রমিক লীগের অন্তর্ভুক্ত কমিটির কার্যকরী সভাপতি ছিলেন।
এছাড়া বিএনপি দাবিকারী মো: ইউনুস বিশ্বাস একই কমিটির সহ-সভাপতি, কাজী আমিনুল ইসলাম যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ আহমেদ আলী মোহন সহ সাধারণ সম্পাদক, মোঃ রবিউল ইসলাম সাংগঠনিক সম্পাদক, মোঃ রুবেল ফকির দপ্তর সম্পাদক এবং মোঃ আদম শেখ প্রচার সম্পাদক ছিলেন।
নাম না প্রকাশ করার শর্তে রূপালী ব্যাংক খুলনা বিভাগের একজন কর্মকর্তা বলেন, ব্যাংকে আওয়ামীপন্থী সিন্ডিকেট গড়ে তুলেছেন রূপালী ব্যাংক খুলনা বিভাগীয় কার্যালয়ের বিভাগীয় প্রধান রোকনুজ্জামান (তৎকালীন বরিশাল জোনাল অফিসের বঙ্গবন্ধু পরিষদের প্রধান উপদেষ্টা)।
আওয়ামী সরকারের আমলে উল্লিখিত কর্মকর্তা ও কর্মচারীরা আওয়ামী বিরোধী কর্মকর্তা ও কর্মচারীদের হয়রানি করেছে আবার পট পরিবর্তনের সাথে সাথে ভোল্ট পাল্টিয়ে আবারও বিএনপিপন্থী কর্মকর্তাদের হয়রানি করছে বলে জানান তিনি।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
এ সমস্ত নীতি ও আদর্শহীন কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের জন্য দাবি জানিয়েছেন ভুক্তভোগী কর্মকর্তা ও কর্মচারীরা।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



