Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home জাতীয় মারা গেলেন ভাষা সৈনিক রেজাউল করিম
জাতীয় স্লাইডার

মারা গেলেন ভাষা সৈনিক রেজাউল করিম

By জুমবাংলা নিউজ ডেস্কJanuary 21, 20222 Mins Read

জুমবাংলা ডেস্ক : মারা গেলেন বায়ান্নর ভাষা সৈনিক রেজাউল করিম। বৃহস্পতিবার (২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২টায় তিনি রাজধানীর শ্যামলীতে নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহে…রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

মারা গেলেন ভাষা সৈনিক রেজাউল করিম
ছবি সংগৃহীত

উল্লেখ্য, ভাষা সৈনিক মো. রেজাউল করিম ১৯৩৭ সালে ৪ এপ্রিল বগুড়া জেলার সারিয়াকান্দি থানার নারচি গ্রামে জন্মগ্রহণ করেন। তার দাদা মৌলভি রাজিবউদ্দিন তরফদার ছিলেন বৃটিশ পার্লামেন্টের একজন জোরালো কণ্ঠস্বর। তিনি একাধারে ৩৩ বছর বঙ্গীয় ব্যবস্থাপনা পরিষদের সদস্য (এমএলএ) ছিলেন। রেজাউল করিম ১৯৪৪ সালে নারচী প্রাথমিক বিদ্যালয়ে পড়াশুনা করেন। ১৯৫০ সালে আজিমপুর ওয়েস্ট অ্যান্ড হাইস্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হন এবং এই স্কুল থেকে ১৯৫৫ সালে ম্যাট্রিক (বর্তমানে এসএসসি) পাশ করেন। ১৯৫৬ সালে চট্টগ্রাম নাইট কলেজে ভর্তি হন এবং ১৯৫৯ সালে এসএসসি এবং ৬২ সালে বিএ পাশ করেন।

পরবর্তীতে চট্টগ্রাম ল’কলেজে ভর্তি হন। কিন্তু দুই বছর অধ্যয়ন করার পরে নানা জটিলতার কারণে চূড়ান্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারেননি। অদম্য এই ভাষা সৈনিক তার শিক্ষা জীবন থামিয়ে রাখেননি। তিনি ১৯৫২ সালের আন্দোলনে অংশ নেন এবং ঐতিহাসিক আমতলা সভায় অংশ নিয়ে ১৪৪ ধারা ভাঙার মিছিলে অংশ নেন। সেখানে পুলিশের কাঁদানি গ্যাস ও লাঠিচার্জের শিকার হয়ে আহত হন। এছাড়াও পরদিন ২২ ফেব্রুয়ারি হরতালের আন্দোলনে রাজপথে ছিলেন তিনি।

শিক্ষাজীবন শেষ করে তিনি ১৯৬৩ সালে বহুজাতিক কোম্পানি লিভার ব্রাদারস লিমিটেডে যোগদানের মাধ্যমে কর্মজীবন শুরু করেন। এর কিছু পূর্বে এমএম ইস্পাহানিতে চাকুরিতে ছিলেন। তৎকালীন পাকিস্তান কেমিক্যাল ইন্ডাস্ট্রিতে (সিআইপি) কর্মরত থাকাকালে মুক্তিযুদ্ধে যোগ দেন। পরে ১৯৭৩ সালে বদলি বিসিআইসি’র অধীনে ঘোড়াশাল ও আশুগঞ্জ কারখানার ব্যবস্থাপক হিসেবে চাকুরি করেন। সর্বশেষ ১৯৯৭ সালে ফেন্সুগঞ্জ কারখানার মহাব্যবস্থাপকের পদ থেকে অবসর গ্রহণ করেন তিনি।

Advertisement

অবসর গ্রহণ করার পরে বিভিন্ন সামাজিক ও মানবাধিকার সংগঠনের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন ভাষা সৈনিক রেজাউল করিম। শেরে বাংলা পদক, ভাষাসৈনিক ড. জসীমউদ্দিন স্মারক পদক, ভাষাসৈনিক মিলন মেলার ক্রেস্টসহ বহু পদকে ভূষিত হয়েছেন তিনি।

মৃত্যুকালে তিনি দুই কন্যা, এক পুত্রসন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ভাষা সৈনিক রেজাউল করিমের জানাযা আজ নামাজ বাদ আসর শ্যামলীতে অনুষ্ঠিত হয় এবং বাদ মাগরিব রাজধানীর আজিমপুর গোরস্থানে মহান এ ভাষা সৈনিককে দাফন করা হয়।

সব চেষ্টা ব্যর্থ, ৯ বছরের জেল খাটতেই হবে রবিনহোকে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

August 3, 2026
Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

August 3, 2026
Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

August 2, 2026

Latest News

mahfuz-alam

নিজস্ব মব না থাকলে মাইর একটাও মাটিতে পড়বে না : মাহফুজ আলম

Logo

৫ আগস্ট যাদের ছুটি নেই

Sohel Taz

‘আওয়ামী লীগ জম্বিলীগ হয়ে গেছে’ সোহেল তাজের পুরোনো বক্তব্য ভাইরাল

Harano

হারিয়ে যাওয়া বান্ধবীকে খুঁজতে শহরজুড়ে পোস্টার

রাজস্ব

নগদ থেকে সাড়ে ১৮ কোটি টাকার রাজস্ব পেল ডাক বিভাগ

nid

সব বয়সীদের এনআইডির পরিকল্পনা করছে ইসি

e-return

ব্যক্তিশ্রেণির করদাতাদের জন্য ই-রিটার্ন চালু করল এনবিআর

এলএনজি টার্মিনাল বন্ধ

হঠাৎ এলএনজি টার্মিনাল বন্ধ, গ্যাস ও বিদ্যুৎ সংকটে দেশ

Boni Amin

কনটেন্ট ক্রিয়েটর বনি আমিনের ওপর হামলা

হাইকোর্ট

পিপলস লীগকে নিবন্ধন দেয়ার নির্দেশ হাইকোর্টের

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa