জুমবাংলা ডেস্ক : নাটোরের লালপুরে অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনার কবল থেকে রক্ষা পেয়েছে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি।

rail

Advertisement

শনিবার (৩১ আগস্ট) সকাল ৭টা ২০ মিনিটের দিকে উপজেলার আজিমনগর-আব্দুলপুর বল্ব সেকশনের বৃষ্টপুর এলাকায় রেললাইনে ফাঁটল দেখে লাল ওড়না উড়িয়ে দেন স্থানীয় নারীরা। তা দেখে ট্রেনটি থেমে যায়।

এর ফলে দুর্ঘটনার হাত থেকে রক্ষা পায় ট্রেনের পাঁচ শতাধিক যাত্রী।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন আজিমনগর রেওয়ে স্টেশনের স্টেশন মাস্টার আবু রায়হান।

জানা যায়, সকালে আজিমনগর-আব্দুলপুর সেকসনের বৃষ্টপুর এলাকায় রেললাইনে ফাটল দেখতে পান স্থানীয় কয়েকজন নারী। এ সময় ওই লাইনে রাজশাহীগামী কমিউটার এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে তারা লাল ওড়না উড়িয়ে দেন। দূর থেকে লাল কাপড় ওড়তে দেখে ট্রেনের চালক দ্রুত ট্রেন থামিয়ে ফেলেন।

যেসব দলের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা

এ বিষয়ে স্টেশন মাস্টার আবু রায়হান বলেন, ঘটনার পর ট্রেন চলাচল বন্ধ ছিল। পরে রেলপথ সংস্কারের কর্মীরা এসে মেরামতের কাজ শুরু করেন। বর্তমানে ট্রেন চলাচল স্বাভাবিক আছে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Tarek Hasan is a professional journalist and currently works as a sub-editor at Zoom Bangla News. With six years of experience in journalism, he is an experienced writer with a strong focus on accuracy, clarity, and editorial quality. His work contributes to delivering reliable and engaging news content to digital audiences.