নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঢাকা রেঞ্জের পুলিশের ডিআইজি সৈয়দ নুরুল ইসলাম বলেছেন, আমাদের দেশে কয়েক হাজার কিলোমিটার রেললাইন আছে। নির্বিঘ্নে চলাচলে এখন দেশের মানুষের আস্থার জায়গা ট্রেন। এখানে যারা নাশকতা করেছে, এত বড় একটি দুর্ঘটনা ঘটানোর পরিকল্পনা যারা করেছে, তাদের সবাইকে খুঁজে বের করব আমরা।

রেলে নাশকতাকারীদের খুঁজে বের করা হবে

Advertisement

রেললাইনে নাশকতার ঘটনায় দোষীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়ে তিনি বুধবার (১৩ ডিসেম্বর) দুপুরে গাজীপুরের শ্রীপুর উপজেলায় ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের দুর্ঘটনাস্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের এ কথা বলেন।

ডিআইজি বলেন, এ ঘটনা তদন্তের মাধ্যমে আমরা যে ক্লু পাব, তাদের প্ল্যান, প্রিপারেশন এগুলো জানব। এখানে রেললাইনকে গলিয়ে ফেলা হয়েছে, অক্সিজেন ও ইথেন গ্যাস একসাথে সংযুক্ত করে দেড় দুই হাজার তাপমাত্রা হয়ে যায়, এ ধরনের ম্যাকানিজম যারা দিয়েছে, যারা নেতৃত্ব দিয়েছে তাদের সবাইকে আমরা আইনের আওতায় আনব। বাংলাদেশে যেন আর কেউ ট্রেনে নাশকতা চালাতে না পারে সে অনুযায়ী আমরা ব্যবস্থা নেব।

উল্লেখ্য, বুধবার ভোররাত ৪টার দিকে ঢাকা-ময়মনসিংহ রেলপথের বনখড়িয়া এলাকায় মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়। ট্রেনটি নেত্রকোণা থেকে ঢাকার দিকে যাচ্ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে-দুর্বৃত্তরা নাশকতা করতে রেললাইনের একটি অংশ কেটে রেখেছিল। এ ঘটনায় ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রওহা গ্রামের আসলাম হোসেন (৩৫) নামে এক যাত্রী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।

গাজীপুরে চলছে ক্ষতিগ্রস্ত রেললাইন মেরামতের কাজ

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google