Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home জাতীয় রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ
জাতীয় বিভাগীয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে যত অভিযোগ

By জুমবাংলা নিউজ ডেস্কসেপ্টেম্বর 7, 2019Updated:সেপ্টেম্বর 7, 20193 Mins Read

জুমবাংলা ডেস্ক: হত্যা, নির্যাতনের মুখে মিয়ানমার ছাড়তে বাধ্য হওয়া রোহিঙ্গাদের সবচেয়ে বড় অংশটি আশ্রয় নিয়েছে বাংলাদেশে৷ এতে স্থানীয়দের জীবনে এসেছে কিছু পরিবর্তন৷ বিভিন্ন ধরনের অপরাধেও জড়িয়ে পড়ছেন রোহিঙ্গাদের একাংশ৷ দেখুন ছবিঘরে…

Advertisement

মালয়েশিয়ায় সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগ: গত মে মাসে আন্তর্জাতিক গণমাধ্যমে খুব গুরুত্ব পেয়েছিল খবরটি৷ রমজান মাসে একাধিক সন্ত্রাসী হামলার পরিকল্পনাকারী সন্দেহে চার ব্যক্তিকে আটক করে মালয়েশিয়ার নিরাপত্তা বাহিনী৷ আটককৃতদের মধ্যে দু’জন ছিলেন রোহিঙ্গা৷ পুলিশ জানায়, রোজার সময় কুয়ালালামপুর এবং আশেপাশের এলাকায় অনেক মানুষকে হত্যা ও সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছিল ওই চারজন৷

জার্মান সাংবাদিকদের উপর হামলা: গত ফেব্রুয়ারিতে মা ও দুই শিশু কন্যাকে অপহরণের অভিযোগ তুলে কক্সবাজারের উখিয়ায় তিন জার্মান সাংবাদিকসহ চার ব্যক্তির ওপর হামলা চালায় রোহিঙ্গারা৷ হামলার সময় সাংবাদিকদের গাড়ি ভাংচুর করে লুটপাট চালানো হয়৷

মাদক পাচারে রোহিঙ্গা: দু’ দিন আগে টেকনাফে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুই রোহিঙ্গা মাদক পাচারকারীকে আটক করে কোস্টগার্ড জওয়ানেরা৷ এমন খবর এর আগেও এসেছে সংবাদমাধ্যমে৷

হামলা, হত্যাসহ নানা অপরাধ: রোহিঙ্গাদের হামলা, হত্যাসহ বিভিন্ন ধরনের অপরাধে জড়ানোর খবর আসছে ২০১৭ সাল থেকে৷ সে বছর এক মাসে রোহিঙ্গাদের অন্তত ৩০টি অপরাধের ঘটনা রেকর্ড করে টেকনাফ ও উখিয়া থানা৷ রোহিঙ্গাদের হামলায় তখন কমপক্ষে দু’জন পুলিশও আহত হয়৷

বৌদ্ধদের ঘরে আগুন লাগানোর চেষ্টা: এক বৌদ্ধ তরুণ ফেসবুক পোস্টে কোরানের অবমাননা করেছেন— এমন অভিযোগ তুলে ২০১২ সালে রামুতে ৩০০ বছরের পুরোনো এক বৌদ্ধ মন্দিরে হামলা চালানো হয়৷ জ্বালিয়ে দেয়া হয় সেই মন্দির৷ স্থানীয় বৌদ্ধরা তখন থেকেই নিরাপত্তাহীনতায় ভুগছেন৷ রাতে বৌদ্ধদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টার অভিযোগ উঠেছে অনেকবার৷ এ অব্স্থায় বৌদ্ধঅধ্যুষিত এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হয়েছে৷

ক্রসফায়ারে রোহিঙ্গা ‘সন্ত্রাসী’: সম্প্রতি পুলিশ জানায়, গত দুই বছরে কক্সবাজার এলাকায় আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত হয়েছে ৩৩ জন রোহিঙ্গা৷ পুলিশের দাবি, নিহতরা বিভিন্ন ধরনের অপরাধকর্মে জড়িত ছিলেন৷ তবে আরাকান রোহিঙ্গা সোসাইটি ফর পিস অ্যান্ড হিউম্যান রাইটস বলেছে, ওই ৩৩ জন ক্যাম্পের বাইরে নিহত হয়েছেন বলে তারা রোহিঙ্গা কিনা সে বিষয়টি নিশ্চিত নয়৷

রোহিঙ্গা শিবিরে খুন: মাতৃভূমি মিয়ানমার ছাড়তে বাধ্য হয়ে বাংলাদেশে মানবিক আশ্রয় পাওয়া রোহিঙ্গারা ক্যাম্পের ভেতরেই বিভিন্ন সময় অপরাধে জড়িয়েছে৷ গত দু’ বছরে ক্যাম্পের ভেতরেই খুন হয়েছে ৪৩ জন৷

দেহ ব্যবসায় রোহিঙ্গা নারীরা: রোহিঙ্গাদের অসহায়ত্বের সুযোগও নিচ্ছেন অনেকে৷ ফলে কক্সবাজারে দেহব্যবসায় জড়িয়ে পড়েছেন অনেক রোহিঙ্গা মেয়ে৷

মোবাইল ব্যবহার: রাষ্ট্রীয় নিরাপত্তা ও গুরুত্ব বিবেচনা, আইন-শৃংখলা রক্ষা ও জনসুরক্ষার স্বার্থে রোহিঙ্গাদের আর মোবাইল ব্যবহারের সুযোগ না দেয়ার জন্য অপারেটরদের নির্দেশনা দিয়েছে টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি৷ সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, রোহিঙ্গাদের কাছে অন্তত পাঁচ লক্ষ মোবাইল রয়েছে৷

ধ্বংসের মুখে কক্সবাজারের বন: গত এপ্রিলে ‘অ্যামেরিকান অ্যাসোসিয়েশন ফর অ্যাডভান্সমেন্ট অফ সায়েন্স’ সাময়িকীতে ‘রোহিঙ্গা শরণার্থী এবং পরিবেশ’ শীর্ষক এক প্রবন্ধে জানানো হয় ২০১৭ সালে সাড়ে সাত লাখ রোহিঙ্গা আসার পর টেকনাফ বন্যপ্রাণী অভয়ারণ্য, হিমছড়ি ও ইনানী জাতীয় উদ্যানের জীববৈচিত্র্যের ব্যাপক ক্ষতি হয়েছে৷ এতে দুই হাজার হেক্টর বন ধ্বংস হয়েছে বলেও জানানো হয় প্রতিবেদনে৷ সূত্র: ডয়চে ভেলে

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

জুন 16, 2026
পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

জুন 16, 2026
tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

জুন 16, 2026
Latest News
মরদেহ

পিরোজপুরে শ্বশুরবাড়ি থেকে যুবকের মরদেহ উদ্ধার

পতাকা

চুয়াডাঙ্গায় আর্জেন্টিনা সমর্থকদের ২ হাজার ফুট দীর্ঘ পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা

tarique

বিশ্বকাপ ফুটবলে কোন দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী

মরদেহ

নাটোরে নৌকার ওপর গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার

নাদিয়া

আইডিআরএ চেয়ারম্যান হিসেবে মীর নাদিয়া নিভিনকে নিয়োগ দিল সরকার

গ্রেফতার

কামরাঙ্গীরচরে হত্যা মামলায় দুই যুবক গ্রেফতার, রক্তমাখা চাকু উদ্ধার

হেলিকপ্টার

বিমানবাহিনীর হেলিকপ্টার দিয়ে আকাশ থেকে বীজ ছিটিয়ে লাগানো হবে গাছ

বরাদ্দ

আগামীতে গবেষণা খাতে বরাদ্দ বাড়ানোর ঘোষণা দিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

শিক্ষক

সরকারি শিক্ষকদের মতো সময়মতো বেতন চান মাদরাসা শিক্ষকরা

ইয়াবা

টেকনাফে ৬ কোটি ৫০ লাখ টাকার ইয়াবা জব্দ, একজন আটক

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa