Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক রোমের সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি পাপিয়া
আন্তর্জাতিক প্রবাসী খবর

রোমের সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি পাপিয়া

By Saiful IslamSeptember 25, 20212 Mins Read

রোমের সিটি নির্বাচনে লড়ছেন বাংলাদেশি পাপিয়া

Advertisement

জমির হোসেন : আগামী ৩-৪ অক্টোবর ইতালির রোমে সিটি নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে প্রথমবারের মতো একাধিক বাংলাদেশি প্রার্থী রয়েছেন। তাদের মধ্যে পাপিয়া রোমের পার্শ্ববর্তী শহর ফ্রাসকাটি নির্বাচনী এলাকা থেকে ভোটে অংশ নিচ্ছেন।

ইতালির অন্যতম দল ডেমোক্রেটিকের (পিডি) সমর্থন নিয়ে পাপিয়া ইতালিয়ান প্রার্থীদের বিরুদ্ধে লড়বেন। তিনি তার নির্বাচনী এলাকায় ভোটারদের সঙ্গে নানা বিষয়ে মতবিনিময় অব্যাহত রেখেছেন।

পাপিয়া আক্তার জন্মগ্রহণ করেন বাংলাদেশে। বেড়ে উঠেছেন রোমের ফ্রাসকাটি শহরে তার বর্তমান নির্বাচনী এলাকায়।। এ শহরেই দীর্ঘ ২৫ বছরের বেশি বসবাস করছেন তিনি।

কর্মজীবনের শুরু ইতালির ন্যাশনাল সিভিল সার্ভিসে কাজের মাধ্যমে। এরপর আরসি রোমার নির্বাচিত ডিরেক্টর ও বাংলাদেশসহ বিভিন্ন দেশের অভিবাসীদের জন্য আইনি নির্দেশিকা ডেস্কে দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা হিসেবে কাজ করেন।

এছাড়াও পাপিয়া বিভিন্ন আশ্রয়প্রার্থী ও শরণার্থী প্রকল্পের আইনি সহায়তাদানকারী, নিপীড়িত মানুষের জন্য আন্তর্জাতিক সুরক্ষা চাওয়া ও বিশেষ করে নারীদের জন্য নিবেদিত হয়ে সহায়তা দিতে কাজ করছেন। ১০ বছরেরও বেশি সময় ধরে তিনি ইতালিতে সরকারি ও বেসরকারি উভয় সংস্থার সঙ্গে বাংলাদেশিদের সাংস্কৃতিক মধ্যস্থতাকারী হিসেবে সহযোগিতা করে যাচ্ছেন।

অন্যদিকে স্বাস্থ্য সুরক্ষা, বৈষম্যহীনতা, মানবাধিকার ও নারী অধিকার রক্ষাসহ সব ধরনের সহিংসতার বিরুদ্ধে লড়াই করছেন তিনি। বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশের কয়েক হাজার অভিবাসীদের বিনামূল্যে আইনি সহায়তা ও মানবাধিকার প্রতিষ্ঠায় কাজ করেছেন তিনি। এখনও তার এ ধরনের কাজ অব্যাহত রয়েছে।

পাপিয়া আক্তার সবসময় সামাজিক কাজে জড়িত ছিলেন এবং শহরের মান বৃদ্ধির প্রতি তিনি প্রতিশ্রুতিবব্ধ। তার ব্যক্তিগত জীবন ও কর্মজীবনের অভিজ্ঞতা থেকে তিনি শিখেছেন সবার উন্নতি মানেই সমাজের উন্নতি। সমাজের উঁচু-নিচু প্রত্যেক স্তরের নাগরিকদের ক্ষমতায় অংশগ্রহণে বিশ্বাসী তিনি।

পাপিয়ার নির্বাচনী এলাকা ফ্রাসকাটিতে নাগরিকদের জন্য তিনি এমন একটি প্রশাসন চাচ্ছেন, যা অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক উন্নতিসহ শহরের মান বৃদ্ধিতে গুরুত্ব দেবে ও বাস্তবায়ন করবে। এর ফলে আরও আধুনিক, উন্নত, মানবিক ও জনগণের অন্তর্ভুক্তিমূলক শহরে উন্নীত করাই তার লক্ষ্য।

সম্প্রতি এক সংবাদ সম্মেলনে নিজের প্রতিশ্রুতিগুলো তুলে ধরেন পাপিয়া। তিনি মনে করেন, অধিক সম্পদ শুধু নয়, জনগণের স্বতঃস্ফূর্ত ব্যক্তি ও কর্মজীবনের সম্মিলিত একটি শহরই হলো নিরাপদ ও আদর্শ শহর।

পাপিয়া বলেন, ‘আপনাদের মাধ্যমে আমি আমার প্রিয় জন্মভূমির সব বাংলাদেশি জনগণের কাছে দোয়া প্রত্যাশা করি। আসন্ন নির্বাচনে জয়ী হয়ে প্রবাসে দেশবাসীর সুনাম বৃদ্ধিতে আমি কাজ করতে চাই।’

পাপিয়া ছাড়াও আসন্ন নির্বাচনে আরও লড়ছেন বাংলাদেশি বংশোদ্ভূত ইতালিয়ান নাগরিক পৌর প্রেসিডেন্ট প্রার্থী কে এম লোকমান হোসেন, কাউন্সিলর লায়লা শাহ, সাংবাদিক জুমানা মাহমুদ, ওয়াদুদ মিয়া, আব্দুল ওয়াদুদ মিয়া, শহীদ উল্লাহ প্রমুখ।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

July 5, 2026
Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

July 5, 2026
তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

July 5, 2026

Latest News

শ্যালকের দেওয়া আগুন

স্ত্রীর রাগ ভাঙাতে যাওয়াই হলো কাল, শ্যালকের দেওয়া আগুনে গেলো প্রাণ

Trump

মাত্র একটি আঘাতেই সবাইকে শেষ করে দিতে পারতাম : ট্রাম্প

তেলাপিয়া মাছ

থাইল্যান্ডে ছড়িয়ে পড়েছে রাক্ষুসে তেলাপিয়া, বিপাকে মৎস্যজীবীরা

মেক্সিকোর মেয়র কেন কুমির বিয়ে করলেন

আয়াতুল্লাহ খামেনি

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির প্রথম জানাজা সম্পন্ন

Turkey

তুরস্কে সৃষ্টি হচ্ছে একের পর এক রহস্যময় গভীর গর্ত, ঘটনা কী?

ইরানের নতুন নেতা

ইরানের নতুন নেতার অবস্থান এখনো অজানা

খামেনি

খামেনিকে শেষ বিদায় জানাতে তেহরানে জনসমুদ্র, হাতে প্রতিশোধের প্রতীক

Khamini

বাবার শোকানুষ্ঠানে কেন নেই মোজতবা খামেনি?

বিদেশিদের সম্পত্তি

বিদেশিদের সম্পত্তি ক্রয়ে সৌদিতে নতুন আইন

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa