Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home স্লাইডার রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরতে হবে: আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাল ঢাকা
আন্তর্জাতিক স্লাইডার

রোহিঙ্গাদের অবশ্যই মিয়ানমারে ফিরতে হবে: আন্তর্জাতিক সম্প্রদায়কে জানাল ঢাকা

By Hasan Majorঅক্টোবর 22, 20202 Mins Read

Advertisement
জুমবাংলা ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো. শাহরিয়ার আলম বৃহস্পতিবার বলেছেন, রোহিঙ্গারা তাদের নিজ দেশে ফিরতে ইচ্ছুক হওয়ায় আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত আন্তরিকভাবে তাদের প্রত্যাবাসনের পরিবেশ তৈরিতে কাজ করা। খবর ইউএনবি’র।

রোহিঙ্গা শরণার্থী সংকটের টেকসই সমাধান নিয়ে আলোচনার জন্য আয়োজিত এক ভার্চুয়াল সম্মেলনে বক্তব্য প্রদানকালে তিনি বলেন, ‘রোহিঙ্গাদের যত দ্রুত সম্ভব তাদের নিজ দেশে ফিরে যেতে হবে।’

জাতিসংঘের ৭৫তম সাধারণ অধিবেশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যের উদ্ধৃতি দিয়ে তিনি বলেন, সমস্যাটি মিয়ানমার তৈরি করেছে এবং এর সমাধান মিয়ানমারকেই খুঁজে বের করতে হবে।

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ও জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা (ইউএনএইচসিআর) বৃহস্পতিবার আন্তর্জাতিক সম্প্রদায়কে এক সম্মেলনে একত্রিত করে এবং তারা রোহিঙ্গা ও তাদের আশ্রয়দাতাদের সমর্থন করার জন্য যথাসাধ্য চেষ্টা করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছে।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, বাংলাদেশ আর এ বোঝা (রোহিঙ্গা) বহন করার মতো অবস্থানে নেই এবং রোহিঙ্গাদের অবশ্যই অবিলম্বে তাদের স্বদেশে ফিরে যেতে হবে।

এ বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছ থেকে শক্ত পদক্ষেপ চান তিনি।

মিয়ানমারের নৃশংসতা ও সহিংসতার মুখে পালিয়ে আসা নিপীড়িত রোহিঙ্গাদের প্রতি নিঃশর্ত এবং অগাধ মানবিকতা প্রদর্শন করে প্রথম সহায়তাকারী দেশ হিসেবে বাংলাদেশই এগিয়ে এসেছিল বলে উল্লেখ করেন শাহরিয়ার আলম।

তিনি বলেন, ‘যখন দ্বিতীয় কোনো দেশ রোহিঙ্গাদের দায়িত্ব নিতে রাজি ছিল না, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই কেবল দেশের সীমান্ত খুলে দিয়েছিলেন এবং লাখ লাখ রোহিঙ্গার জীবন রক্ষা করেছিলেন।’

গত তিন বছরে প্রত্যাবাসনের অগ্রগতির অভাবে বাস্তুচ্যুত রোহিঙ্গাদের মধ্যে ব্যাপক হতাশার সৃষ্টি হয়েছে। এ জন্য তারা মানবপাচার, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধমূলক কার্যকলাপে জড়িয়ে পড়ছে, বলেন প্রতিমন্ত্রী।

নিরবচ্ছিন্ন মানবিক সহায়তার পাশাপাশি রোহিঙ্গাদের জরুরি প্রত্যাবাসন বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় রাজনৈতিক পদক্ষেপ গ্রহণ করতে আন্তর্জাতিক সম্প্রদায়কে আহ্বান জানান তিনি।

‘এটিই হবে নিপীড়িত এ সম্প্রদায়ের জন্য সত্যিকারের এবং মূল্যবান পরিষেবা,’ বলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

দাতা সম্মেলনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন তিনি।

এ সম্মেলনে রোহিঙ্গা এবং অন্যান্য বাস্তুচ্যুত মানুষদের তাদের নিজ দেশ বা পছন্দসই জায়গায় স্বেচ্ছা, নিরাপদ, মর্যাদাপূর্ণ এবং টেকসই প্রত্যাবাসনের বিষয়ে আলোচনা করেছেন যৌথ আয়োজকরা।

ভার্চুয়াল এ সম্মেলনে রোহিঙ্গা, তাদের আশ্রয়দাতা এবং মিয়ানমারে অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত মানুষের জন্য সহায়তা বাড়াতে দেশগুলোর প্রতি অনুরোধ জানিয়েছে আয়োজকরা।

জাতিসংঘ এ বছর বাংলাদেশে রোহিঙ্গা শরণার্থীদের মানবিক চাহিদা মেটাতে এক বিলিয়ন ডলারেরও বেশি সাহায্যের আবেদন করলেও এখন পর্যন্ত অর্ধেকেরও কম অর্জিত হয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Hasan Major
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Md. Mahamudul Hasan, widely known as Hasan Major, is a career journalist with over two decades of professional experience across print, broadcast and digital media. He is the founding Editor of Zoombangla.com. He has previously worked for national English daily New Age, The Independent, The Bangladesh Observer, leading Bangla daily Prothom Alo and state-owned Bangladesh Betar. Hasan Major holds both graduate and postgraduate degrees in Communication and Journalism from the University of Chittagong.

Related Posts
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুন 15, 2026
ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

জুন 15, 2026
প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

জুন 15, 2026
Latest News
প্রধানমন্ত্রী তারেক রহমান

রাজধানীর তিন বাস টার্মিনাল স্থানান্তরে প্রধানমন্ত্রীর নির্দেশ

ViSa

ভারতের ভিসা অ্যাপয়েন্টমেন্ট নিয়ে নতুন নির্দেশনা

প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

দিল্লির বিমানবন্দর থেকে ফেরত আসছেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা

BANJER

বেনজীরকে বাংলাদেশে ফেরত নেওয়ার আহ্বান আমিরাতের

জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধস

তেলের দাম

শান্তিচুক্তির খবরে কমলো তেলের দাম, বিশ্ব শেয়ারবাজারে বড় উত্থান

যুক্তরাষ্ট্র–ইরান চুক্তি

হরমুজ প্রণালি খোলা ও মার্কিন অবরোধ প্রত্যাহার : যা যা থাকছে যুক্তরাষ্ট্র–ইরান চুক্তিতে

যুদ্ধবিরতি

আজ রাত থেকেই কার্যকর ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি চুক্তি

তেলের দাম

বিশ্ববাজারে তিন মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে তেলের দাম

আকুতি

সীমান্তে শূন্যরেখায় আটকে থাকা ১২ জনের আকুতি ‘আমাদের বাঁচান’

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa