Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক মিয়ানমারের রোহিঙ্গাদের মতো শ্রীলঙ্কায় মুসলিম নির্মূলের আহ্বান
আন্তর্জাতিক

মিয়ানমারের রোহিঙ্গাদের মতো শ্রীলঙ্কায় মুসলিম নির্মূলের আহ্বান

By Shamim Rezaজুলাই 16, 2019Updated:জুলাই 16, 20192 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ইসলামিক স্টেটের সাথে সংশ্লিষ্ট বোমা হামলাকারীরা ইস্টার সানডেতে শ্রীলঙ্কার গির্জা ও হোটেলগুলোতে হামলা চালানোর পর জাতীয়তাবাদীরা নিজেদের দোষমুক্ত বলে
অনুভব করেন। শ্রীলঙ্কার সর্ববৃহৎ জাতীয়তাবাদী গ্রুপ বোদু বল সেনার (বৌদ্ধ শক্তি সেনা) সিনিয়র প্রশাসক দিলান্থে উইথানেজ বলেন, আমরা কয়েক বছর ধরেই হুঁশিয়ারি দিয়ে
আসছিলাম যে মুসলিম উ*গ্রপন্থীরা জাতীয় নিরাপত্তার জন্য এক হু*মকি। তিনি বলেন, ইসলামী উ*গ্রপন্থাকে উপেক্ষা করায় সরকারের হাতে রক্ত লেগেছে।

মিয়ানমারের রোহিঙ্গাদের মতো শ্রীলঙ্কায় মুসলিম নির্মূলের আহ্বান

Advertisement

কয়েক বছরের মধ্যপন্থী জোট শাসনের কারণে শ্রীলঙ্কায় ধর্ম ও উপজাতিবাদের একত্রীকরণের একটি সম্ভাবনা দেখা যাচ্ছে। এ আন্দোলনের অগ্রভাগে রয়েছেন সাবেক
প্রতিরক্ষামন্ত্রী গোটাবায়া রাজাপক্ষে। তিনি চলতি বছরের প্রেসিডেন্ট নির্বাচনে নেতৃস্থানীয় প্রার্থী। রাজাপক্ষে দেশে সুদীর্ঘকালের ধারাবাহিকতার ধারায় ধর্মকে
সুরক্ষার অঙ্গীকার করেছেন। তিনি শ্রীলঙ্কার নিরাপত্তা ব্যবস্থা পুনর্গঠনে দৃঢ়প্রতিজ্ঞ যা সংখ্যালঘু তামিল জাতিগোষ্ঠীর সাথে প্রায় তিন দশকের গৃহযুদ্ধ চলাকালে নির্মাণ করা
হয়েছিল।

২০০৬ থেকে ২০১৫ পর্যন্ত শ্রীলঙ্কা গোটাবায়া রাজাপক্ষের ভাই মহিন্দা রাজাপক্ষের নেতৃত্বে পরিচালিত হয়। তিনি ছিলেন খোলাখুলি জাতীয়তাবাদী ধারার। তিনি দেশের
গৃহযুদ্ধ অবসানে নিষ্ঠুরতার পক্ষে সাফাই গেয়েছিলেন এবং নিজেকে দেশের আধ্যাত্মিক রক্ষক হিসেবে চিত্রিত করেছিলেন।

শ্রীলঙ্কার মন্দিরগুলোর দেয়াল রাজাপক্ষে ভাইদের ছবি দিয়ে সজ্জিত করা হয়েছে। সাম্প্রদায়িক দাঙ্গায় উৎসাহ প্রদানকারী উগ্রপন্থী বৌদ্ধগ্রুপগুলোর জন্য টাকা ঢালা
হয়েছে যেগুলোতে মুসলিমরা নিহত হয়েছে। বোদু বল সেনার অন্যতম প্রতিষ্ঠাতাকে রাজধানী কলম্বোর গুরুত্বপূর্ণ স্থানে একটি বহুতল বৌদ্ধ সাংস্কৃতিক কেন্দ্র প্রতিষ্ঠার জন্য জমি দেয়া
হয়েছে। জাতীয় টেলিকম সার্ভিস বদু বল সেনার থিম সংকে তাদের রিং টোনোর সঙ্গীত সংগ্রহে যুক্ত করেছে।

গত বছর বদু বল সেনার নেতা গালাগোদা আথথি জ্ঞানসারা থেরোকে ৬ বছরের কারাদন্ড দেয়া হয়। কিন্তু পরিবর্তিত রাজনৈতিক পরিবেশে গত মে মাসে তিনি প্রেসিডেন্টের ক্ষমা
প্রাপ্ত হন। রবিবার তিনি হাজার হাজার বৌদ্ধ ভিক্ষুর এক সমাবেশে সভাপতিত্ব করেন। এর অর্থ আসছে নির্বাচনে বদু বল সেনার রাজনৈতিক উপস্থিতির কথা জাহির করা।

গত বছর কারাদন্ডিত হওয়ার আগে জ্ঞানসারা থেরো তার আন্দোলনকে এক ঐতিহাসিক প্রেক্ষাপটে স্থাপন করেন। দ্য টাইমস-এর সাথে এক সাক্ষাতকারে তিনি বলেন, আড়াই
হাজার বছর ধরে আমরা বৌদ্ধধর্মের অভিভাবক। এখন মিয়ানমারের বৌদ্ধদের মত আমাদেরও কর্তব্য আমাদের শান্তিপূর্ণ দেশটিকে ইসলাম থেকে রক্ষার জন্য লড়াই করা।

বিশ্লেষকরা বলছেন, এটা হচ্ছে শ্রীলঙ্কার বৌদ্ধদের প্রতি সশস্ত্র লড়াইয়ের আহ্বান। মিয়ানমারের রোহিঙ্গাদের মত জাতিগোষ্ঠীগত নির্মূলের আহ্বান। এভাবে শান্তির ধর্ম
হিসেবে পরিচিত বৌদ্ধধর্ম জাতীয়তাবাদের নতুন অধ্যায়ে প্রবেশ করছে। সূত্র- দৈনিক ইনকিলাব

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

জুন 20, 2026
ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

জুন 20, 2026
যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

জুন 19, 2026
Latest News
hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

নিয়ন্ত্রণ

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচি নিয়ন্ত্রণ সম্ভব নয়: ট্রাম্প

সতর্ক করলো

মিত্র ইসরায়েলকে কড়া ভাষায় সতর্ক করলো যুক্তরাষ্ট্র

মারা গেছেন

মারা গেছেন জনপ্রিয় অভিনেত্রী ডাভেইগ চেজ

তেলের দাম

যুক্তরাষ্ট্র-ইরান সমঝোতার পর বিশ্ববাজারে ফের কমল জ্বালানি তেলের দাম

সশস্ত্র হামলা

নাইজারের বিমানবন্দরে বন্দুকধারীদের হামলা, নিহত ৩৫

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa