সামাজিক যোগাযোগমাধ্যমে খবর ছড়িয়ে পড়েছে জনপ্রিয় মার্কিন র্যাপার অ্যালি বয় মারা গেছেন। যদিও এখনও তার পরিবার বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানায়নি। তবুও হিপ-হপ অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত শিল্পী, যেমন রালো, রকো, ডিজে স্ক্রিম এবং বিগ ব্যাংক, সামাজিক যোগাযোগমাধ্যমে অ্যালি বয়কে শ্রদ্ধা জানিয়েছেন।

হিন্দুস্তানটাইমস ও অন্যান্য আন্তর্জাতিক সংবাদমাধ্যম থেকে জানা যায়, দীর্ঘদিন ধরে কিডনি-সংক্রান্ত জটিলতায় ভুগছিলেন অ্যালি বয়। তিনি নিজেও আগে একাধিকবার জানিয়েছেন, কোডিন ব্যবহারের প্রভাব এবং উচ্চ রক্তচাপের কারণে তার কিডনি বিকল হয়ে যায়। তবে তার মৃত্যুর কারণ সম্পর্কে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানানো হয়নি।
মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর ভক্তরা অ্যালি বয়ের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পোস্ট নিয়ে ব্যস্ত হয়ে যান। চার দিন আগে দেয়া তার সর্বশেষ পোস্টটি নতুন করে আলোচনায় আসে। ওই পোস্টে একটি ভিডিও শেয়ার করে তিনি লিখেছিলেন, সতর্ক থাকার এবং আশপাশের মানুষদের প্রতি নজর রাখার বার্তা। পোস্টটির নিচে ভক্তরা আবেগঘন মন্তব্য করেছেন। একজন লিখেছেন, আমার জন্মদিনেই এমন খবর। আটলান্টার সবচেয়ে সত্যিকারের মানুষদের একজন ছিলেন তিনি। শান্তিতে থাকুন। আরেকজনের মন্তব্য, আমরা তোমাকে সবসময় ভালোবাসব।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
অ্যালি বয়ের জন্ম ১৯৮১ সালের ৩ মার্চ। তার আসল নাম কার্ট ফ্রিম্যান। আটলান্টার জোন ৬ এলাকার অন্যতম পরিচিত র্যাপার ছিলেন অ্যালি বয়। তার জনপ্রিয় মিক্সটেপগুলোর মধ্যে রয়েছে ‘দ্য গিফট অব ডিসার্নমেন্ট’। এ ছাড়া তিনি কিংবদন্তি র্যাপার মাস্টার পিসহ আরও কয়েকজন শিল্পীর সঙ্গে যৌথভাবে কাজ করেছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



