Advertisement

জুমবাংলা ডেস্ক : র‌্যাব-৪ এর পৃথক অভিযানে চট্টগ্রাম ও সিলেট মহানগরী থেকে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন- মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ (২০), মো. আনাস সিদ্দিক (১৯) ও মো. শাহাব উদ্দিন (৩৭)।

সোমবার (১ নভেম্বর) র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুইল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত এপ্রিল মাসে র‍্যাব-৪ এর হাতে গ্রেফতার হওয়া আনসার আল ইসলামের এক সক্রিয় সদস্য থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ২৯ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত র‌্যাব-৪ এর একটি দল চট্টগ্রামের কোতয়ালী থানাধীন এলাকা এবং সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন দরবস্থ বাজার এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা র‍্যাবকে জানায়, তারা ধর্মীয় ব্যাখ্যা বিকৃত করে ধর্মপ্রাণ মানুষকে বিভ্রান্ত করায় সক্রিয় ছিল। তারা সাধারণত সামাজিক যোগাযোগ মাধ্যমকে চরমপন্থার উস্কানি দেওয়ার প্লাটফর্ম হিসেবে ব্যবহার করে আসছিল তারা।

গ্রেফতার মো. জাহিদুল ইসলাম ওরফে জাহিদ জিজ্ঞাসাবাদে জানায়, সে পেশায় একজন ছাত্র। সে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন বেনামি আইডি ব্যবহার করে আনসার আল ইসলামের সদস্যদের সঙ্গে যোগাযোগ করত। সে সংগঠনটির সদস্যদের নিয়ে অনলাইন-ভিত্তিক কর্মপরিকল্পনাসহ উদ্বুদ্ধ করতে বিভিন্ন বক্তব্য এবং উগ্রবাদী ভিডিও প্রচার করে আসছিল।

গ্রেফতার মো. আনাস সিদ্দিক জিজ্ঞাসাবাদে জানায়, সেও পেশায় একজন ছাত্র। সে সংগঠনের সক্রিয় সদস্য হিসেবে অন্যান্য সদস্যদের সঙ্গে নিয়মিত যোগাযোগ স্থাপনের পাশাপাশি অন্যদের উদ্বুদ্ধ করতে অনলাইনে বিভিন্ন উগ্রবাদী লেখালেখি ও ভিডিও প্রচার এবং নিয়মিত চাঁদা সংগ্রহ করে আসছিল।

গ্রেফতার মো. শাহাব উদ্দিন জানায়, সে পেশায় একজন ব্যবসায়ী। সে সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে সংগঠনের অন্য সদস্যদের সঙ্গে যোগাযোগ করত। সদস্যদের চাঁদা সংগ্রহ করে বিদেশে পাঠাত এবং জঙ্গি অর্থায়নে সরাসরি সহায়তা করত। সে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি মামলার পলাতক আসামি।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান র‍্যাব-৪ এর সহকারী পরিচালক (মিডিয়া) সিনিয়র এএসপি সাজেদুইল ইসলাম।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.