
এসময় সিলেটের বিভিন্ন এলাকায় লকডাউনের সরকারি আদেশ অমান্য করা এবং অন্যান্য আইন লঙ্ঘনের অপরাধে মোবাইল কোর্টের মাধ্যমে ৮৫ জনকে বিভিন্ন মামলায় মোট ১ লাখ ৭৫ হাজার ৯০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। পরে জরিমানার টাকা আদায় করা হয়।
জেলা প্রশাসক স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব প্রতিরোধের লক্ষ্যে গঠিত সিলেট জেলা কমিটির সভার সিদ্ধান্তের আলোকে সিলেট জেলাকে অবরুদ্ধ (লকডাউন) ঘোষণা করা হয়েছে। সেই সাথে এই নির্দেশ অমান্যকারীদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা গ্রহণের বিষয়ও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



