Advertisement
জুমবাংলা ডেস্ক : কঠোর লকডাউনে ঘুরতে বেরিয়ে শাস্তির মুখে পড়েছেন বরিশাল মেট্রোপলিটন ডিবি পুলিশের এএসআই কামরুজ্জামান। রোববার দুপুরে নগরীর আমতলা মোড়ে চেকপোস্টে আটকা পড়েন তিনি। এ সময় তার মোটরসাইকেলটি জব্দ করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, আমতলা মোড়ে নিয়মিত চেকপোস্টে জিজ্ঞাসাবাদ চলছিল। এ সময় একটি মোটরসাইকেলে হেলমেটবিহীন দুই ব্যক্তি হাজির হন। তাদের ঘর থেকে বের হওয়ার কারণ জানতে চান চেকপোস্টে থাকা পুলিশ সদস্যরা। তারা মোটরসাইকেলে তেল ভরার জন্য বেরিয়েছেন বলে জানান।

মোটরসাইকেল চালাচ্ছিলেন কামরুজ্জামান। তিনি নিজেকে বরিশাল মেট্রোপলিটন পুলিশের ডিবি শাখার এএসআই হিসেবে দাবি করেন। তবে তার তখন কোনো ডিউটি ছিল না। এছাড়া কোনো পরিচয়পত্রও দেখাতে পারেননি। এমনকি তার গাড়ির কাগজপত্রও সঙ্গে ছিল না।

মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার (ট্রাফিক) মোহাম্মদ জাকির হোসেন মজুমদার বলেন, ওই ব্যক্তি কাগজপত্র দেখিয়ে নিয়মানুযায়ী মোটরসাইকেল নিয়ে যেতে পারবেন। আমাদের মাঠ পর্যায়ের কাজ তদারকি করছেন পুলিশ কমিশনার। প্রতিদিন মেট্রো এলাকাজুড়ে চলছে সচেতনতামূলক কার্যক্রম।

তিনি আরো বলেন, সরকারি নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে নিয়মানুযায়ী ব্যবস্থা নেয়ার নির্দেশনা রয়েছে। তাই সবার জন্যই আইন সমান। পুলিশ সদস্য হলেও কিছু করার নেই। আইন আইনের গতিতে চলবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.