Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লকডাউনের মাঝে বাড়ি ফেরা হল না ২৪ শ্রমিকের, পথেই গেল প্রাণ
আন্তর্জাতিক

লকডাউনের মাঝে বাড়ি ফেরা হল না ২৪ শ্রমিকের, পথেই গেল প্রাণ

By Sibbir OsmanMay 16, 20202 Mins Read

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের উত্তর প্রদেশে পরিযায়ী শ্রমিকদের বহনকারী একটি ট্রাকের সঙ্গে আরেকটি ট্রাকের সংঘর্ষে ২৪ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ১৫ জন।
লকডাউনের মাঝে বাড়ি ফেরা হল না ২৪ শ্রমিকের, পথেই গেল প্রাণ

Advertisement

গতকাল শুক্রবার স্থানীয় সময় দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উত্তর প্রদেশের রাজধানী লখনৌ থেকে ২০০ কিলোমিটার দূরের অরাইয়া জেলায় এ দুর্ঘটনা ঘটে।

ওই শ্রমিকরা বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা। রাজস্থান থেকে ট্রাকে চড়ে তারা নিজেদের বাড়ি ফিরছিলেন। দুর্ঘটনায় আহতদের উদ্ধার করে নিকটবর্তী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। সেখানে তাদের চিকিৎসা চলছে।

অরাইয়ার জেলা প্রশাসক অভিষেক সিংহ বলেছেন, ‘আজ ভোর সাড়ে তিনটা নাগাদ ওই দুর্ঘটনা ঘটে। ২৪ জনের মৃত্যুর পাশাপাশি ১৫-২০ জন আহত হয়েছেন। ওই শ্রমিকদের অধিকাংশই বিহার, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গের বাসিন্দা।’

এদিকে মর্মান্তিক এই দুর্ঘটনাকে দুর্ভাগ্যজনক বলেছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। শ্রমিকদের পরিবারের প্রতি তিনি সমবেদনা ব্যক্ত করেছেন এবং আহতদের দ্রুত চিকিৎসার নির্দেশ দেন।

এর আগে বুধবার রাতে ভিন্ন দুটি সড়ক দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল ১৪ জন শ্রমিকের। পঞ্জাব থেকে হেঁটে বিহার ফেরার সময় উত্তরপ্রদেশের মুজফ্ফরনগরে সরকারি বাস পিষে দেয় ছয় শ্রমিককে। মহারাষ্ট্র থেকে আসা শ্রমিক বোঝাই লরি মধ্যপ্রদেশের গুনার কাছে ধাক্কা মারে একটি বাসে। সেই ঘটনায় আটজনের মৃত্যুর পাশাপাশি আহত হয়েছিলেন ৫৪ জন শ্রমিক।

তার আগে মহারাষ্ট্রের অওরাঙ্গাবাদ জেলায় রেললাইনের উপর ঘুমিয়ে পড়েছিলেন ২০ জন শ্রমিকের একটি দল। সে সময় একটি মালবাহী ট্রেন চলে যায় ঘুমন্ত শ্রমিকদের উপর দিয়ে। সেই ঘটনায় ১৬ জন শ্রমিকের মৃত্যু হয়েছিল।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

July 22, 2026
অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

July 22, 2026
Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

July 22, 2026

Latest News

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

মোদির পদত্যাগ

জোরালো হচ্ছে মোদির পদত্যাগের দাবি

রাজীব খাণ্ডেলওয়াল

‘স্ত্রীর গোলামি’ করতেই শান্তি পাই : রাজীব খাণ্ডেলওয়াল

রাজা

৪০ রানী নিয়ে পোশাক ছাড়াই গোসল করতেন এই রাজা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa