
হাসান খান ও লিজা বেগম দুইজনেই বাংলাদেশের মৌলভীবাজার সদর উপজেলার কামালপুর ইউনিয়নের সন্তান।
জানা গেছে, হাসান খান ব্রাডফোর্ড মেট্রোপলিটন ডিস্ট্রিক্ট কাউন্সিলের বৌলিং অ্যান্ড বারক্রেন্ড নির্বাচনী এলাকা অংশ নিয়ে ২ হাজার ৩১ ভোটে নির্বাচিত হন। এ নিয়ে টানা তিন বারের মতো জয়ী হলেন হাসান খান। তিনি লন্ডন বাংলা প্রেস ক্লাবের সদস্য।
অন্যদিকে, লিজা বেগম ১ হাজার ৩৪০ ভোট পেয়ে পিমলিকোর চার্চিল ওয়ার্ডে ওয়েস্ট মিনিস্টার কাউন্সিলের উপ-নির্বাচনে কাউন্সিলর নির্বাচিত হয়েছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



