Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লন্ডনের যে এলাকা স্থপতিদের ডেরা
আন্তর্জাতিক

লন্ডনের যে এলাকা স্থপতিদের ডেরা

By জুমবাংলা নিউজ ডেস্কজুন 12, 20203 Mins Read

লন্ডনের যে এলাকা স্থপতিদের ডেরা

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক: লন্ডনে আকর্ষণের অভাব নেই। প্রাণবন্ত এই শহর অনেক পরিবর্তনেরও সাক্ষী৷ যেমন অবহেলিত একটি এলাকা বর্তমানে স্থপতি, শিল্পী ও সৃজনশীল মানুষের পীঠস্থান হয়ে উঠেছে। এলাকার আকর্ষণে অতিথিদেরও সমাগম ঘটছে। খবর ডয়চে ভেলে’র।

লন্ডন শহরের অতি সাধারণ এলাকা মনে হলেও ক্লার্কেনওয়েলের একটা বিশেষত্ব রয়েছে৷ ডিজাইনার, স্থপতি, শিল্পী ও সৃজনশীল মানুষ সেখানে ডেরা বাঁধতে ভালবাসেন৷ ব্যাংকিং কেন্দ্রের কাছেই অবস্থিত এই এলাকার বাসিন্দা ও অতিথিরা চারিপাশের সৌন্দর্য উপভোগ করেন৷ যেমন মেগান বরোস৷ তিনি ক্লার্কেনওয়েলের এক ক্রিয়েটিভ এজেন্সিতে কাজ করেন৷ মেগান বলেন, ‘‘সুন্দর ডিজাইন এখানে বিরল নয়৷ শুনতে হাস্যকর মনে হলেও বিশ্বের অন্য কোথাও স্থপতিদের এমন ঘনবসতি নেই৷ ফলে এই এলাকায় সবাই কোনো না কোনো ভাবে ডিজাইন ও নন্দনতত্ত্ব নিয়ে ব্যস্ত৷ সেইসঙ্গে সবাই নিজেদের এই গোষ্ঠীর অংশ বলে মনে করে৷’’

ডিজাইনারদের সংঘ ঘরগুলি ডিজাইন করে৷ শিল্পী ও স্থপতিরা সেখানে স্বাচ্ছন্দ্য বোধ করেন৷ যেমন ‘বোর্ন অ্যান্ড হলিংসওয়ার্থ’ ভবনে তার পরিচয় পাওয়া যায়৷ নব্বইয়ের দশকের মাঝামাঝি সময় থেকে স্থপতিরা লন্ডনের এই এলাকায় আসতে শুরু করেন৷ আগে সেখানে বিয়ার তৈরি, বই ছাপা বা জিন নামের পানীয় ডিস্টিল করা হতো৷ এখন সেখানে সৃজনশীল মানুষ সৃষ্টির কাজে মেতে রয়েছেন৷ এককালের জরাজীর্ণ ও সস্তা ভাড়ার এলাকা এখন ঝাঁ চকচকে ও দামী অফিস ও বাসভবনে ভরে গেছে৷

‘স্টুডিও এগ্রেট ওয়েস্ট’ নামের স্থপতিদের কোম্পানি সেই প্রবণতার সূচনার অংশীদার ছিল৷ এমনকি স্থপতিরাও তার পরিণাম উপেক্ষা করতে পারেন নি বলে ক্রিস্টোফর এগ্রেট মনে করেন৷ তিনি বলেন, ‘‘আমার মতে, অনুসরণ করেই হয়৷ শহরের বিবর্তনের অংশ হতেই হবে৷ কোনো শহর থমকে দাঁড়িয়ে থাকুক, কেউ এমনটা চায় না৷ আপনি কি আগামী একশো বছরের জন্য স্থপতিদের একই জায়গায় দেখতে চান? অবশ্যই না!’’

দশ বছরেরও বেশি সময় ধরে ‘ক্লার্কেনওয়েল ডিজাইন সপ্তাহ’ উপলক্ষ্যে সৃজনশীল মানুষের সমাবেশ দেখা যায়৷ প্রদর্শনী, কর্মশালা ও লেকচারের মাধ্যমে তাঁরা প্রকল্প ও পরিকল্পনা তুলে ধরেন৷

অ্যামান্ডা লি হোপ তাঁদেরই একজন৷ গয়নার ডিজাইনার হিসেবে তিনি উৎপাদন প্রক্রিয়া থেকে চূড়ান্ত পণ্যের বিবর্তন তুলে ধরছেন৷ স্থপতি হিসেবে প্রশিক্ষণ সত্ত্বেও তিনি বিগত দশ বছর ধরে ক্লার্কেনওয়েলের হ্যাটেন গার্ডেন পাড়ায় নিজের কর্মশালায় গয়নার ডিজাইন করে চলেছেন৷ অ্যামান্ডা মনে করেন, ‘‘গয়নাপট্টি হিসেবে পরিচিত হ্যাটন গার্ডেন পাড়া সৌভাগ্যবশত নিজস্ব গৌরব তুলে ধরে৷ এটাই লন্ডনের একমাত্র এলাকা, যেখানে এখনো গয়নার মতো পণ্য আগাগোড়া তৈরি হয়৷ জহুরি হিসেবে এটাই আমার প্রধান আকর্ষণ৷’’

শিল্পী ও সৃজনশীল মানুষ এই এলাকার বার বা পাবের আকর্ষণও এড়াতে পারেন না৷ ক্লার্কেনওয়েল এলাকার ‘দ্য জেটার টাউনহাউস’ হোটেলের বারে তাজা ককটেল পানের মজাই আলাদা৷ অথবা ছুটির পর পাবে বসে এক মাত্র বিয়ার সেবন করা যেতে পারে৷ যেমন এক্সমাউথ বাজারের অসংখ্য বার ও রেস্তোরাঁয় সন্ধ্যাবেলায় স্থানীয় এজেন্সি ও স্টুডিওর কর্মীদের ভিড় দেখা যায়।

যোগাযোগ ও সৃজনশীলতার প্রতীক হয়ে উঠছে ক্লার্কেনওয়েল৷ স্থানীয় বাসিন্দা, কর্মী অথবা অতিথি – এখানকার মানুষই মূলত এলাকাটির মধ্যে প্রাণ সঞ্চার করেছেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Azad is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

জুন 21, 2026
প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

জুন 21, 2026
সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

জুন 21, 2026

Latest News

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

hormuz

জ্বালানি বাজারে স্বস্তি, হরমুজে জাহাজ চলাচলে ইরানের বড় ঘোষণা

ইতালির প্রধানমন্ত্রী

ট্রাম্পের যে মন্তব্যকে বানানো গল্প বলে ক্ষোভ ঝাড়লেন ইতালির প্রধানমন্ত্রী

যুদ্ধবিরতি

লেবাননে যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল, তাৎক্ষণিকভাবে কার্যকর

কোরআন

মক্কার জাদুঘরে ৪০০ বছরের পুরোনো বিরল কোরআন পাণ্ডুলিপি প্রদর্শিত

জুমার নামাজ

মসজিদে হারাম ও নববিতে আজ জুমার নামাজ পড়াবেন যারা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa