Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক লাইনচ্যুত বগির তেল সংগ্রহকালে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষ
আন্তর্জাতিক

লাইনচ্যুত বগির তেল সংগ্রহকালে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষ

By iNews DeskNovember 8, 20202 Mins Read

লাইনচ্যুত বগির তেল সংগ্রহকালে গ্রামবাসী-পুলিশ সংঘর্ষ

Advertisement
জুমবাংলা ডেস্ক : মৌলভীবাজার শ্রীমঙ্গল চানমারি গ্রামে ট্রেনের লাইনচ্যুত বগির তেল সংগ্রহ ঠেকাতে রীতিমতো হিমশিম খাচ্ছে পুলিশ। এটা নিয়ে তেল সংগ্রহকারী গ্রামবাসী ও পুলিশের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ৫ জন আহত হয়েছেন।

আহতদের মধ্যে শনিবার (০৭ নভেম্বর) রাতে এক পুলিশসহ দুইজনকে শ্রীমঙ্গল উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সকাল থেকে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের সাতগাঁও এলাকায় তেলবাহী ট্রেনের ইঞ্জিনসহ সাতটি বগি লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। এরইমধ্যে লাইনচ্যুত হওয়া ছয়টি বগি কমবেশি ছিদ্র হওয়ায় সেখান থেকে তেল সংগ্রহ করছেন এলাকাবাসী। শনিবার (৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

তেলবাহী বগি লাইনচ্যুত হওয়ায় তেল ছড়িয়ে পড়েছে রেললাইন ও আশপাশে। এই তেল সংগ্রহ করতে ভিড় করছেনে এলাকার সাধারণ মানুষ। যে যেভাবে পারছেন তেল সংগ্রহ করছেন। বালতি, হাঁড়ি, কলস ও ডেস্কি নিয়ে তেল সংগ্রহ করছেন তারা। রীতিমতো তেল সংগ্রহের উৎসব চলছে।

ঘটনাস্থলে থাকা একাধিক ব্যক্তি জানান, শত শত মানুষ তেল সংগ্রহ করছেন। কাকে রেখে কাকে ধরবেন। সবাই সংগ্রহ করছেন তেল।

বালতি নিয়ে তেল সংগ্রহ করতে আসা এক নারী বলেন, কিসের তেল জানি না, তবে পেয়েছি তাই আধা বালতি সংগ্রহ করেছি।

স্থানীয় বাসিন্দা আব্দুল আলিম বলেন, তিন লিটারের মতো সংগ্রহ করেছি, এটা ডিজেল। কাজে না লাগলে বিক্রি করে দেব।

স্থানীয়রা বলছেন, ট্রেনের বগিগুলোতে ডিজেল, অকেটেন ও কেরোসিন তেল ছিল।

শ্রীমঙ্গল রেল স্টেশনের সহকারী স্টেশন মাস্টার শাখওয়াত হোসেন জানান, সাতটি বগি লাইনচ্যুত হওয়ার পর সাধারণ মানুষ তেল সংগ্রহ করছেন। বগিগুলোতে এক লাখ ৬০ হাজার লিটার অকটেন, ডিজেল ও কেরোসিন ছিল।

রেলওয়ে সূত্র জানায়, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সিলেটগামী তেলবাহী ৯৫১ ট্রেনের সাতটি বগি শ্রীমঙ্গল উপজেলার সাতগাঁও রেলস্টেশনের কাছে লাইনচ্যুত হয়ে উল্টে যায়।

স্টেশন মাস্টার সাখাওয়াত হোসেন আরো জানান, সব রুটের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। কুলাউড়া থেকে হাইড্রোলিক টুল ভ্যান ঘটনাস্থলে পৌঁছার পর উদ্ধার কাজ শুরু হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

August 8, 2026
News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

August 3, 2026
টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

July 29, 2026

Latest News

পাকিস্তানি নারী গোয়েন্দা

পাকিস্তানি নারী গোয়েন্দার ‘হানিট্র্যাপে’ ভারতীয় বিমানবাহিনীর পাইলট

News

লন্ডনের আকাশে রহস্যময় চাকতি দেখলেন পাইলট

টেলিগ্রাম প্রতিষ্ঠাতা

সন্ত্রাসী কাজে সহায়তা, টেলিগ্রাম প্রতিষ্ঠাতা দুরভকে খুঁজছে রাশিয়া

মেট্রো স্টেশন বন্ধ

উত্তাল দিল্লি, ১৬ মেট্রো স্টেশন বন্ধ

অমিত শাহের পদত্যাগ

অমিত শাহের পদত্যাগ ও মোদির ক্ষমা প্রার্থনাসহ ৫ দফা দাবি রাহুল গান্ধীর

Oil

টানা উত্তেজনায় পাঁচ সপ্তাহের সর্বোচ্চে তেলের দাম

রাহুল-প্রিয়াঙ্কা

মুক্তি পেলেন রাহুল-প্রিয়াঙ্কা, দিলেন যে বার্তা

মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন

ইলন মাস্কের নিউরালিংকের আগেই বাণিজ্যিকভাবে মস্তিষ্কে চিপ প্রতিস্থাপন করল চীন

Boys

দিল্লির যন্তর-মন্তরে ফের হাজারো তরুণের জমায়েত

Rahul

মোদির বাসভবনের সামনে থেকে রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa