কনটেন্ট ক্রিয়েটর ও অভিনেত্রী কারিনা কায়সার বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন রয়েছেন। গত এক সপ্তাহ ধরে জ্বরে ভোগার পর হঠাৎ অচেতন হয়ে পড়লে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

শনিবার (৯ মে) সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন ‘ডানা ভাই জোশ’ খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।
ডানার ভাষ্য অনুযায়ী, চিকিৎসকদের পরীক্ষায় কারিনা কায়সারের শরীরে হেপাটাইটিস ‘এ’ ও ‘ই’ ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। এই সংক্রমণের কারণে তার লিভার ফেইলর হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।
সামাজিক মাধ্যমে দেওয়া পোস্টে ডানা জানান, কারিনা প্রথমে আইসিইউতে ছিলেন। তবে অবস্থার অবনতি হওয়ায় শুক্রবার রাত থেকে তাকে লাইফ সাপোর্টে রাখা হয়েছে।
তিনি আরও জানান, কারিনার পরিবার তাকে উন্নত চিকিৎসার জন্য ভারতে নেওয়ার চেষ্টা করছে। দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন ডানা।
পোস্টে তিনি লেখেন, “আমরা সবাই জানি ও কতটা মেধাবী এবং অসাধারণ একজন মানুষ। আমরা এভাবে ওকে হার মানতে দিতে পারি না।”
আরও পড়ুনঃ
কারিনা কায়সারের অসুস্থতার খবরে সামাজিক মাধ্যমে উদ্বেগ প্রকাশ করেছেন তার ভক্ত, সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীরা। অনেকে তার দ্রুত সুস্থতা কামনা করে পোস্ট করছেন।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।


