Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ লাইভে ম দে র ব্যবসাকে ‘হালাল’ বললেন চেয়ারম্যান, সমালোচনার ঝড়
বিভাগীয় সংবাদ

লাইভে ম দে র ব্যবসাকে ‘হালাল’ বললেন চেয়ারম্যান, সমালোচনার ঝড়

By জুমবাংলা নিউজ ডেস্কNovember 22, 2023Updated:November 22, 20232 Mins Read

জুমবাংলা ডেস্ক : এবার ফেসবুক লাইভে এসে মদকে মেডিসিনের সঙ্গে তুলনা করে আলোচনার জন্ম দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার চেয়ারম্যান ফিরোজুর রহমান ওলিও। এ সময় তিনি মদকে হালাল ব্যবসা বলেও মন্তব্য করেন।

লাইভে মদের ব্যবসাকে ‘হালাল’ বললেন চেয়ারম্যান, বইছে সমালোচনার ঝড়
ছবি সংগৃহীত

সোমবার মধ্যরাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া লাইভে এসে এসব মন্তব্য করেন এ উপজেলার চেয়ারম্যান। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে বইছে সমালোচনার ঝড়।

ফেসবুক লাইভে এক ব্যক্তির প্রশ্নের উত্তর দিতে গিয়ে ফিরোজুর রহমান ওলিও বলেন, এটা (মদ) মেডিসিন হিসেবে খায়, তোমাকে (প্রশ্নকারী) ব্যবস্থা করে দেবো, যদি ডাক্তার বলে। আমরা তো বলতে চাই না, আমরা তো ঘুষ খাই না। আমরা তো শুনি, মানুষের মনে কষ্ট দিই না। এসব নিয়ে বলতে চাই না।

ফিরোজুর রহমান আরও বলেন, সরকারকে জিজ্ঞাসা করেন লাইসেন্স কেন দেয়। তোমাদের সরকারই তো দিচ্ছে, ২০-৩০ বছরের ভেতরে কেউ দেয়নি। আমাদের সরকার এসেই তো লাইসেন্স দিয়ে ভরিয়ে ফেলছে দেখলাম। আমার ম্যানেজাররাও কোটি টাকা চুরি করে তিন-চারটি করে মদের বার দিয়েছে। যদিও আমি এখন এ ব্যবসায় নেই। আমার সন্তানরা থাকা মানেই আমি থাকা, এটা কোনো ব্যাপার না। ব্যবসা আমার পবিত্র ব্যবসা।

Advertisement

তিনি আরও বলেন, ‘আমি ব্যাংকের ব্যবসা করি। ইসলামের বিধান আছে তুমি যেটার কথা বলছো (মদের ব্যবসা) এটার জন্য যদি ১০টা বেত মারে, ব্যাংকের ব্যবসার জন্য মারবে ১০০টা বেত। কিন্তু ব্যাংকের ব্যবসা নিয়ে কিছু কয় না। আমি হালাল ব্যবসা করি, এসব সরকার বুঝবে। হালাল না হলে কী সরকার ব্যবসা করে! নাহলে সরকারই তো বেহাল হয়ে যাবে। এই ব্যবসা নিয়ে ইসলাম কী বলে তা সরকার বুঝবে।’

এদিকে তার এসব মন্তব্যে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দিয়ে প্রতিবাদ জানাচ্ছেন অনেকে।

উল্লেখ্য, ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের পাঁচবারের চেয়ারম্যান ছিলেন ফিরোজুর রহমান ওলিও। পরে সর্বশেষ উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে বিপুল ভোটে জয়লাভ করেন। তিনি স্ট্যান্ডার্ড ব্যাংকের প্রতিষ্ঠাতা উদ্যোক্তা পরিচালক। রাজধানীতে তার মালিকানাধীন একাধিক মদের বার রয়েছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
জুমবাংলা নিউজ ডেস্ক
  • X (Twitter)

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa