
অনুষ্ঠানের শুরুতে এডহক কমিটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল বাতেন বিএসসি ও কমিটির অন্য সদস্যদেরকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো. আবুল বাশার। এরপর এলাকার গণ্যমান্যব্যাক্তিবর্গ ও অভিভাবকরা কমিটির সকলকে শুভেচ্ছা জানায়।
সভায় নতুন সভাপতি বীরমুক্তিযোদ্ধা আবদুল বাতেন বিএসসি বলেন, এই স্কুলের আগের ঐতিহ্য ফিরিয়ে আনতে ও বিদ্যালয়ের উন্নয়নের স্বার্থে সবকিছুই করা হবে এবং অসম্পন্ন সকল কাজ সম্পন্ন করা হবে। সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি।
তাছাড়া শিক্ষার্থীদের পড়ালেখার মান বাড়ানো ও বিদ্যালয়ের অবকাঠামো উন্নয়নের স্বার্থে এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি।
এ সময় সভায় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আবুল বাশার, লাখপুর শিমুলিয়া বালিকা উচ্চ বিদ্যালয়ের সভাপতি আবদুল আল-মঈন ঝুটন, শিবপুর পৌর আওয়ামী লীগের সভাপতি খোকন ভূইয়া, শিক্ষক সদস্য রাখাল চন্দ্র দাস, বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ, অভিভাবক সদস্য আনিসুর রহমান ভূঁইয়া,স্থানীয় ইউপি সদস্য মোক্তার হোসেন, শিবপুর পৌর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তাইজুল ইসলাম জনি, সাংবাদিক শেখ মানিকসহ এলাকার গণ্যমান্যব্যক্তিবর্গ।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



