Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ ‘লাড়া দে’ গ্রুপের লিডারসহ ২২ জন আ’টক
ঢাকা বিভাগীয় সংবাদ

‘লাড়া দে’ গ্রুপের লিডারসহ ২২ জন আ’টক

By Shamim Rezaজুলাই 29, 20193 Mins Read

‘লাড়া দে’ গ্রুপের লিডারসহ ২২ জন আ’টক
গ্যাং গ্রুপ নিয়ে সমকালে রিপোর্ট প্রকাশের পর রোববার মোহাম্মদপুরে ব্লকরেইড দিয়ে ‘লাড়া দে’ গ্রুপের প্রধান তামিমুর রহমান মীমকে আটক করে পুলিশ ।
Advertisement
জুমবাংলা ডেস্ক : ঢাকার মোহাম্মদপুর ও আদাবরকেন্দ্রিক বখাটে গ্যাং গ্রুপের বিরুদ্ধে সাঁড়াশি অভিযান শুরু করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে বাঁশবাড়ি এলাকায় ব্লকরেইড দিয়ে আ’টক করা হয়েছে গ্যাংস্টার গ্রুপ ‘লাড়া দে’র লিডার তামিমুর রহমান মীম ও তার সেকেন্ড ইন কমান্ড নাঈমকে। এ ছাড়া গ্যাং গ্রুপ ‘লেভেল হাই’সহ আরও কয়েকটি গ্রুপের ২০ জনকে আ’টক করে ঢাকা মহানগর পুলিশের তেজগাঁও বিভাগ। গতকাল রাত ৯টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত পুলিশের হাতে ধরা পড়েছে মোট ২২ জন। আ’টকদের ব্যাপারে আরও যাচাই-বাছাইয়ের পর গ্রেফতার দেখিয়ে মামলা করা হবে।

এদিকে, প্রকাশিত ওই প্রতিবেদনের বিষয়বস্তু সম্পর্কে অনুসন্ধান করে সব গ্যাং গ্রুপের সদস্যদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে লিখিত নির্দেশনা জারি করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) কৃষ্ণপদ রায় স্বাক্ষরিত ওই নির্দেশনা গতকালই পুলিশের সব ক্রাইম বিভাগে পাঠানো হয়।

ডিএমপির অতিরিক্ত কমিশনার কৃষ্ণপদ রায় বলেন, ‘ঢাকার বিভিন্ন পাড়া-মহল্লায় উঠতি কিশোর-তরুণরা গ্যাং গ্রুপ তৈরি করেছে। মা’দক ব্যবসা, ইভটিজিং ও খু’নের মতো অপরাধে তারা জড়াচ্ছে। আইনি ব্যবস্থা নেওয়ার পাশাপাশি এসব বখাটে তরুণ-কিশোরকে সংশোধনের জন্য অভিভাবকদের বড় ভূমিকা আছে। গ্যাং গ্রুপ পরিচালনার সঙ্গে জড়িত কেউ ছাড় পাবে না।’

পুলিশের তেজগাঁও বিভাগের ডিসি আনিসুর রহমান বলেন, মোহাম্মদপুর ও আদাবরকেন্দ্রিক গ্যাং গ্রুপের ২২ জনকে আ’টক করা হয়েছে। তাদের মধ্যে ‘লাড়া দে’ গ্রুপের প্রধান মীমও রয়েছে। যে অভিভাবক তার সন্তানদের শোধরাতে ভূমিকা রাখবেন না, তারা এলাকায় থাকতে পারবেন না। বখাটে সন্তানরা এলাকা কলুষিত করবে, এটা হতে দেওয়া যাবে না। সোমবার মোহাম্মদপুরের সোনালী সংঘ মাঠে কমিউনিটি পুলিশের সভা ডাকা হয়েছে। সেখানে এলাকাবাসী তাদের মতামত তুলে ধরবে। পুলিশের কোনো সদস্য যদি গ্যাং গ্রুপকে সহায়তা করে, তাহলে তাদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

জানা গেছে, রোববারের অভিযানে মোহাম্মদপুর ও আশপাশ এলাকা থেকে যাদের গ্রেফতার করা হয়েছে, তারা হলো- ‘লাড়া দে’ গ্রুপের লিডার মীম ও তার সহযোগী নাঈম, জিসান, অভিক, বিচি হৃদয়, লেভেল হাই গ্রুপের প্রধান মানিক, শাকিল, রায়হান। বাঁশবাড়ি এলাকা থেকে গ্রেফতারের পরপরই মীমের মাথায় বুলেটপ্রুফ হেলমেট ও হাতকড়া পরানো হয়। এ সময় তার পরনে ছিল কালো প্যান্ট ও সাদা গেঞ্জি। এ ছাড়া গতকাল সকাল থেকেই মোহাম্মদপুরের বিভিন্ন এলাকায় টহল দেয় পুলিশ। তাই কোনো সড়কে বখটেদের উপস্থিতি দেখা যায়নি।

মোহাম্মদপুর এলাকার একাধিক বাসিন্দা জানান, ঈদের আগে গ্যাং গ্রুপের সদস্যদের গ্রেফতার করায় এলাকার সাধারণ মানুষ কিছুটা স্বস্তি পাবেন। কারণ, প্রায় প্রতিদিন দিনদুপুরে এসব গ্যাং পার্টির সদস্যরা ছিনতাই ও চুরি করে আসছিল। এতে তাদের সহায়তা করছিল কয়েকজন অসাধু পুলিশ সদস্য। গ্যাং পার্টির সক্রিয় সদস্যরা গ্রেফতার হওয়ায় এখন চুরি, ছিনতাই ও মা’দক কারবারে জড়াতে সাহস পাবে না তারা।

জানা গেছে, দীর্ঘদিন ধরে মোহাম্মদপুর ও আশপাশ এলাকায় গ্যাং গ্রুপ তাদের বখাটেপনা চালিয়ে গেলেও পুলিশ ছিল নির্বিকার। কোথাও কোথাও পুলিশের অসাধু সদস্যরা গ্যাং গ্রুপ থেকে অনৈতিক সুবিধা নিয়ে সহায়তা করে আসছিল। অভিযানে বখাটে কিশোর-তরুণদের গ্রেফতারের মধ্য দিয়ে পুলিশের কারা-কীভাবে তাদের সহায়তা করেছে, বেরিয়ে আসবে তা।

‘লাড়া দে’ গ্রুপের সদস্য সংখ্যা তিন শতাধিক। ফেসবুকেও গ্রুপ রয়েছে তাদের। এ গ্রুপের অধিকাংশের বয়স ১২-৩০ বছরের মধ্যে। ‘লাড়া দে’ নামের অর্থ বলতে তারা বোঝাচ্ছে ‘নাড়িয়ে দেওয়া’ বা ‘ঝাঁকুনি দেওয়া’। এই গ্রুপের নেতৃত্বে রয়েছে তামিমুর রহমান মীম। তার বাবা একরামুল। মীমের বাসা মোহাম্মদপুরের বাঁশবাড়ি এলাকায়। তবে মীম বর্তমানে নবোদয় হাউজিংয়ের লোহার গেট এলাকায় বসবাস করে আসছিল। তার নামে মা’দক ব্যবসা, ছিনতাইয়ের একাধিক অভিযোগ ও মামলা রয়েছে। সূত্র : সমকাল

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

জুন 20, 2026
Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

জুন 20, 2026
OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

জুন 20, 2026

Latest News

Manikganj

শিক্ষকের পিটুনিতে প্রসাব করে দিল শিশু, স্কুলে যেতে অনীহা

Shibaloy

নায্য বেতনের দাবিতে আন্দোলন, মালিক-শ্রমিক সংঘর্ষ

OC

ভুক্তভোগী নারীকে ‘মাল’ বলা সেই ওসি প্রত্যাহার

মামলার আসামি

পীর ‘সেজে’ কবরস্থানে আস্তানা গাড়লেন হত্যা মামলার আসামি

মা

নোয়াখালীতে পুকুরের মোটরের তারে জড়িয়ে প্রাণ গেল মা-ছেলের

র‍্যালি

নারায়ণগঞ্জে ব্রাজিল সমর্থকদের বর্ণাঢ্য র‍্যালি, বিশ্বকাপে জয়ের শুভকামনা

গ্রেফতার

নারায়ণগঞ্জে অপহরণ মামলায় ডিবি পুলিশের চার সদস্য গ্রেফতার

বয়লার

নারায়ণগঞ্জে পোশাক কারখানায় বয়লার বিস্ফোরণ, আহত ১৫

শাহ মুনিমের

সিলেটকে গ্লোবালাইজড নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান শাহ মুনিমের

আর্জেন্টিনার পতাকা

২০০ ফুট উঁচু টাওয়ারে আর্জেন্টিনার পতাকা টাঙালেন ভক্তরা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa