Advertisement

জুমবাংলা ডেস্ক : লিবিয়ায় গত সোমবার একটি বিস্কুট ফ্যাক্টরিতে বিমান হামলায় নিহত বাবুলাল ওরফে বাবুলের (৪৭) বাড়িতে শোকের মাতম চলছে। তার গ্রামের বাড়ি রাজশাহীর বাগমারার তাহেরপুর পৌরসভার বিশুপাড়া মহল্লায়। বাবুল এলাকার লুৎফর রহমানের ছেলে। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির মৃত্যুতে পরিবারটি এখন অন্ধকারে পড়েছে।

গত মঙ্গলবার ভোরে স্বামীর মৃত্যুর খবর শুনে বারবার মূর্ছা যান স্ত্রী নাজমা বেগম। লিবিয়া প্রবাসী পুঠিয়া উপজেলার বিদিরপুর গ্রামের শরিফ আহমেদ বাবুলালের মৃত্যু নিশ্চিত করে পরিবারের কাছে জানান।

স্বজনরা জানান, ২০০৯ সালে বাবুলাল প্রথমে সুদান যান। সেখান থেকে ২০১২ সালে লিবিয়ায় প্রবেশ করে একটি বিস্কুট ফ্যাক্টরিতে শ্রমিকের কাজ শুরু করেন। গত সোমবার ওই ফ্যাক্টরিতে বিমান হামলা

করা হলে আরও কয়েকজন প্রবাসীর সঙ্গে তারও মৃত্যু হয়। পরে শরিফ আহমেদ স্থানীয় হাসপাতালে গিয়ে বাবুলালকে শনাক্ত করেন। মুঠোফোনে শরিফ আহমেদ জানান, বাবু লালের মরদেহ দেশে ফেরাতে তিনি দূতাবাসে যোগাযোগ করছেন।

নিহতের ভাই রোস্তম আলী জানান, বাবুলালের ছেলে নাজিম আহমেদ চলতি বছর জামগ্রাম উচ্চ বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষা দিয়েছে এবং মেয়ে ববির বিয়ে হয়েছে কিছু দিন আগে। গত সোমবার বাবুলালের নামে সাড়ে পাঁচ শতক জমি কেনা হয়েছে। লিবিয়া থেকে ফিরে সেখানে বাড়ি নির্মাণ করার কথা ছিল। বাবার অকাল মৃত্যুতে ছেলের পড়ালেখার পথ বন্ধ হওযার শংকা দেখা দিয়েছে।

পরিবারের সদস্যরা বাবুলালের মরদেহ দ্রুত গ্রামে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা চেয়েছেন। এ বিষয়ে বাগমারা উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফ আহম্মেদ জানান, রাজশাহী জেলা প্রশাসকের নির্দেশ পেয়ে নিহত বাবুলালের পরিবারের সদস্যদের খোঁজ-খবর নিতে তাদের বাড়িতে গিয়েছিলেন। পরবর্তী পদক্ষেপ নিতে বাবুলালের পরিচয় নিশ্চিত হয়েছেন।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.