Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : লিবিয়া উপকূলে আবারও একটি অভিবাসীবাহী নৌকা ডুবে এ পর্যন্ত ৪০ জন অভিবাসন প্রত্যাশীর মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে।

মঙ্গলবার ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপ যাওয়ার পথে ওই নৌকাডুবির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে জাতিসংঘ শরণার্থী সংস্থা ইউএনএইচসিআর।

সংস্থাটির মুখপাত্র চার্লি ইয়াক্সলি এক টুইটবার্তায় বলেন: ‘আমরা লিবিয়া উপকূলে নৌকাডুবিতে সম্ভাব্য বিপুল সংখ্যক প্রাণহানির একটি ভয়াবহ খবর পাচ্ছি।’

এখন পর্যন্ত এক শিশুসহ পাঁচজনের মরদেহ উদ্ধার করেছে লিবিয়ার কোস্টগার্ড। ত্রিপোলি থেকে ১২০ কিলোমিটার দূরে লিবিয়ার পশ্চিমাঞ্চলীয় শহর খোমস থেকে মরদেহগুলো উদ্ধার করা হয় জানিয়েছেন কোস্ট গার্ডের মুখপাত্র আইয়ুব গাসিম।

এছাড়া কমপক্ষে ৬৫ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে উদ্ধারকারী দল। তাদের বেশিরভাগই সুদানের নাগরিক। উদ্ধার হওয়াদের মধ্যে মিশর, মরক্কো এবং তিউনিশিয়ার লোকও আছে।

নিখোঁজদের সন্ধানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে বলে জানানো হয়েছে।

নৌকাটিতে ১শ’রও বেশি অভিবাসী প্রত্যাশী ছিল।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.