জুমবাংলা ডেস্ক : গাজীপুরে শ ট গা ন নিয়ে প্রতিপক্ষকে জমির মাপে বাধা দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা। এ সময় বন্দুক তাক করে গুলি চালিয়ে প্রতিপক্ষের বুক ফুটো করার হুমকি দেওয়ার অভিযোগ ওই নেতার বিরুদ্ধে। গাজীপুর মহানগর সদর থানার দেশীপাড়ায় শনিবার (২০ এপ্রিল) সকালে এ ঘটনা ঘটে।

শ ট গা ন নিয়ে জমির মাপে বাধা দিলেন স্বেচ্ছাসেবক লীগ নেতা

স্থানীয়রা জানান, নগরীর ১৯ নম্বর ওয়ার্ড আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতিপ্রার্থী রাশেদুজ্জামান মাসুমদের সাথে স্থানীয় দেশীপাড়া মৌজায় কিছু জমি নিয়ে জনৈক হারুন অর রশিদদের দীর্ঘ দিনের বিরোধ রয়েছে।

শনিবার সকাল ১০টায় হারুন ও তার স্বজনরা ওই জমি মেপে সীমানা চিহ্নিত করতে যান। এ খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে শটগান নিয়ে ছুটে যান স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম।

এ সময় তিনি প্রতিপক্ষের হারুনকে বুকে গুলি করতে উদ্যত হয়ে জমির মাপ বন্ধ করতে বলেন। অন্যথায় গুলি করে বুক ফুটো করে দেবেন বলে হুমকি দেন। এ সময় অবস্থা বেগতিক দেখে স্থানীয় আমিন মাপজোখ ফেলেই দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন। ঘটনার প্রাপ্ত এক ভিডিওচিত্রে মাসুমকে লক্ষ্য করে প্রতিপক্ষের একজন নারীকে বলতে দেখা যায়, ‘আমরা রেকর্ডমূলে মালিক, তোমরা আমাদের জমিতে বাধা দেওয়ার কে?’ প্রতিউত্তরে স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম ওই নারীকে বলতে শোনা যায়, ‘রেকর্ড ধুয়ে গিয়ে পানি খাও, আমাদের ১৩ পাহি জমির কোনো রেকর্ড নাই। এই জন্য আমাদের জমি ছুইটা যায় নাই।’

এদিকে ভুক্তভোগী হারুন অর রশিদ জানান, তাদের নানার কাছ থেকে ওয়ারিশি সূত্রে প্রাপ্ত ১.৪২ একর জমি স্বেচ্ছাসেবকলীগ নেতা মাসুম ও তার পরিবারের লোকজন অন্যায়ভাবে দখল করে রেখেছে। এ ব্যাপারে তারা গাজীপুর সদর সহকারী কমিশনার (ভূমি), এর রাজস্ব আদালতে মিস কেস করে সম্প্রতি রায় পান।

তারা শনিবার (২০ এপ্রিল) সকালে সার্ভেয়ার নিয়ে জমিটি মাপতে গেলে মাসুম শটগান দিয়ে গুলি করে তার বুক ফুটো করে দেওয়ার হুমকি দেন। এমনকি একপর্যায়ে তাকে এলোপাতাড়ি কিলঘুষি মেরে জমি থেকে তাড়িয়ে দেয়। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ করেছেন বলেও জানান।

এ ব্যাপারে স্বেচ্ছাসেবক লীগ নেতা রাশেদুজ্জামান মাসুমের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, আমার লাইসেন্স করা অস্ত্র আমি সাথে নিয়েছিলাম। তবে হারুনকে আমি গুলি করার কোনো হুমকি দিইনি। তিনি বলেন, ওই জমি ১৯৫২ সালে আমার দাদা ক্রয় করেছেন। পরবর্তীতে আমাদের নামে রেকর্ড না হওয়ার অজুহাতে তারা আমাদের জমির মালিকানা দাবি করছে।

এ ব্যাপারে গাজীপুর মেট্রো সদর থানার অফিসার ইনচার্জ সৈয়দ রাফিউল করীম বলেন, শটগান নিয়ে জমি মাপজোখের একটি ভিডিও ভাইরাল হয়েছে। বিষয়টি আমার নজরেও এসেছে। তদন্ত সাপেক্ষে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sabina Sami is a Journalist. He is the Sub-Editor of Zoom Bangla News. He is also a good writer.