আন্তর্জাতিক ডেস্ক: গোলাপি রং নারীদের খুবই পছন্দের। তাই শখ করে সদর দরজায় গোলাপি রঙ লাগিয়েছিলেন স্কটল্যান্ডের এডিনবার্গের মিরান্ডা ডিকসন। কারণ বাইরে থেকে বাড়িতে ফেরার পর এ সদর দরজা দেখলেই তার মন ভালো হয়ে যেত। ইন্ডিপেনডেন্ট ইউকের বরাদ দিয়ে এ খবর জানিয়েছে এনডিটিভি।

কিন্তু হয়তো বেশিদিন আর এ সুযোগ পাচ্ছেন না ৪৮ বছরের এ নারী। কারণ নগর কর্তৃপক্ষ দ্রুত তাকে দরজার রং পরিবর্তন করতে বলেছেন। অন্যথায় তাকে জরিমানা গুনতে হবে ২০ লাখ টাকা।

দরজা
ছবি: সংগৃহীত
Advertisement

দুই সন্তানের মা মিরান্ডা উত্তরাধিকারসূত্রে ২০১৯ সালে বাড়িটি পেয়েছিলেন। পরে দুই বছর সময় নিয়ে তিনি এটি সংস্কার করেন। শেষ মুহূর্তে এসে সিদ্ধান্ত নেন, সদর দরজা গোলাপি রং লাগানোর। তিনি বলেন, যখন বাড়িতে ফিরে সদর দরজাটা দেখি, তখন মন ভালো হয়ে যায় আপনা আপনি।

মিরান্ডার পছন্দ হলে কী হবে, সিটি অব এডিনবার্গ কাউন্সিল তাকে দরজার রং দ্রুত পরিবর্তন করতে বলেছে। এখন তাকে সাদা রং করার নির্দেশনা দেওয়া হয়েছে। কারণ সিটি কাউন্সিলের নিয়মে বলা আছে, সদর দরজার রং হতে হবে ধূসর। কিন্তু মিরান্ডা এখন পরিকল্পনা করছেন, সদর দরজা গাঢ় কালো রং লাগাতে।

এদিকে গোলাপি রংয়ের ওই দরজাটি ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক ভাইরাল হয়েছে। অনেক দরজাটিকে বেশ পছন্দ করেছে।

সূত্র: এনডিটিভি

তেলের দাম আরও কমেছে

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.