Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শটগান নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির অভিযুক্ত, বিব্রত বিচারক
খুলনা বিভাগীয় সংবাদ

শটগান নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির অভিযুক্ত, বিব্রত বিচারক

By iNews DeskMay 6, 20212 Mins Read

শটগান নিয়ে ভ্রাম্যমাণ আদালতে হাজির অভিযুক্ত, বিব্রত বিচারক
ছবি-সংগৃহীত।
Advertisement
জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গা প্রধান সড়কের পাশে মাটি ফেলে রাখায় ভ্রাম্যমাণ আদালতে ডাক পড়ে রাজা ব্রিকসের মালিক ইকবাল মাহমুদ টিটোর। এ সময় ব্যক্তিগত লাইসেন্স করা অস্ত্র নিয়ে ইকবাল মাহমুদ টিটো ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট দামুড়হুদা সহকারী কমিশনারের (ভূমি) কাছে আসেন। এতে ভ্রাম্যমাণ আদালতের বিচারক অনেকটা বিব্রতকর অবস্থায় পড়েন। ঘটনাটি ঘটেছে চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলায়।

মঙ্গলবার (০৪ মে) ভ্রাম্যমাণ আদালত চলাকালে এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চুয়াডাঙ্গা-দামুড়হুদা প্রধান সড়কের পাশে রাজা ব্রিকস মাটি ফেলে রাখায় বৃষ্টিতে কাঁদা-মাটি পিচ্ছিল হয়ে সড়কে দুর্ঘটনা ঘটে। মঙ্গলবার সকালে এক ডিম ব্যবসায়ী আলমসাধু গাড়িভর্তি ডিম নিয়ে যাওয়ার সময় ডিমগুলো ভেঙে যায়। এরপর বিষয়টি নজরে আসে উপজেলা প্রশাসনের।

সকাল সাড়ে দশটায় দামুড়হুদা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সুদীপ্ত কুমার সিংহ ঘটনাস্থলে যান। এ সময় ডেকে পাঠান ভাটা মালিক ইকবাল মাহমুদ টিটোকে। এ সময় টিটো তার লাইসেন্স করা অস্ত্র নিয়ে ভ্রাম্যমাণ আদালতের সামনে এসে দাঁড়ান।

ভ্রাম্যমাণ আদালতের বিচারিক সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘অস্ত্রটি লাইসেন্স করা হলেও তার এভাবে অস্ত্র নিয়ে মোবাইল কোর্টে হাজির হওয়া ঠিক হয়নি। এভাবে অস্ত্র প্রদর্শন করে তিনি লাইসেন্সের শর্ত ভঙ্গ করেছেন।’

এ ব্যাপারে চুয়াডাঙ্গা জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, ‘বিষয়টি আমার নজরে এসেছে। লাইসেন্স করা অস্ত্র জনসম্মুখে প্রদর্শন করতে পারবেন না। নিরাপত্তার জন্য বাড়িতে কিংবা গাড়িতে রাখা যাবে। এ ঘটনায় লাইসেন্সপ্রাপ্ত অস্ত্রধারীকে শোকজ করা হবে। প্রয়োজনে অস্ত্রের লাইসেন্স বাতিল করা হবে।’

এ ব্যাপারে ইটভাটা মালিক টিটো বলেন, ‘আমার অস্ত্র দেয়ার সময় আমাকে বলে দেয়া হয়েছে, নিজের অস্ত্র নিজেই বহন করতে হবে। কারো হাতে দেয়া যাবে না। প্রয়োজনে নিজেই গুলি চালাতে হবে। এটাই আইন। আমি মনে করি এখানে আইনের কোনো ব্যতয় ঘটেনি।’

পরে ইটভাটা মালিককে ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ টাকা ডিমের মালিক কাঠাঁলতলা গ্রামের এনামুলকে দেয়া হয়। আর ডিমের গাড়ি চালক ও সহযোগীকে ৫০০ টাকা করে দেয়া হয়।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের বিচারক সুদীপ্ত কুমার সিংহ বলেন, ‘রাস্তার উপরের দু’পাশের সমস্ত মাটি কেটে শ্রমিক দিয়ে রাস্তার পাশে ফেলা হয়েছে। সেই সঙ্গে রাজা ব্রিকসের মালিককে চারটি শর্তজুড়ে মুচলেকা নেয়া হয়েছে।’

শর্তগুলো হলো- ব্র্যাকের অফিস থেকে রাজা ব্রিকসের অপর পাশ পর্যন্ত সকল রাস্তা সকাল-বিকেল পরিষ্কার রাখবে। রাস্তার পাশে রাখা ইট আগামী সাত দিনের মধ্যে সরিয়ে নেবে। মাটি পরিবহনের সময় অবশ্যই পলিথিন/ চটের বস্তা ব্যবহার করবে।’

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
iNews Desk
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

iNews Desk is the central editorial team of Zoom Bangla News. The desk brings together experienced journalists and editors who produce accurate, well-structured, and reader-focused news for digital platforms. Its work follows professional editorial standards, careful verification, and responsible journalism.

Related Posts
ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

August 14, 2026
ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

July 30, 2026
ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

July 30, 2026

Latest News

ইউএনও

আপনার মতো বহু ইউএনওকে লাথি দিয়ে বের করতে পারি

ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

নিষিদ্ধ ঘোষিত লালমনিরহাট জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা

ইউএনও

চরফ্যাশনে খাল পুঃনখনন শেষে রাষ্ট্রীয় কোষাগারে ১ কোটি ২ লাখ টাকা ফেরত দিলেন ইউএনও

Manikganj

হিন্দু সেজে মন্দিরে চুরির চেষ্টা, দুই নারী আটক

গরুর মাংস

রান্নার পর সবুজ হয়ে গেল গরুর মাংস, জনমনে প্রশ্ন

মোছা. রাফিয়া আক্তার বৃষ্টি

ফেসবুকে এআই দিয়ে ছবি বিকৃত ও অপপ্রচারের অভিযোগে কনটেন্ট নির্মাতার মামলা

অন্তঃসত্ত্বা

দীর্ঘদিন ছিলেন কারাগারে, বাড়ি ফিরে জানলেন স্ত্রী তিন মাসের অন্তঃসত্ত্বা

Manikganj Pic

মানিকগঞ্জে বেসরকারি হাসপাতালে অভিযান, তিন প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ

Chapai

এসি বাসে ১৬ কেজি গাঁজা নিয়ে ফিরছিলেন শ্বশুর-জামাই-মেয়ে

ডিএনএ পরীক্ষা

তনু হত্যা মামলা: আরও দুই সন্দেহভাজনের ডিএনএ পরীক্ষার অনুমতি

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa