Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home অপরাধ-দুর্নীতি শত শত নারীর সর্বনাশ করে প্রতারক উধাও!
অপরাধ-দুর্নীতি খুলনা বিভাগীয় সংবাদ

শত শত নারীর সর্বনাশ করে প্রতারক উধাও!

By Saiful IslamAugust 21, 20202 Mins Read

শত শত নারীর সর্বনাশ করে প্রতারক উধাও!

Advertisement
জুমবাংলা ডেস্ক : চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় কোটি টাকা নিয়ে ‘মানব কল্যাণ সংস্থা’ নামে একটি এনজিও ‘গাট্টি-বস্তা’ বেঁধে উধাও হয়ে গেছে। এতে সর্বনাশ হয়েছে শত শত নারী গ্রাহকের। এ ঘটনায় জীবনবগর থানায় একটি লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। তারা নিজেদের কষ্টের জমানো টাকা ফেরত ও প্রতারকদের বিচার চেয়েছেন।

ভুক্তভোগীরা জানান, মাসখানেক আগে জীবননগর পৌর শহরের লক্ষীপুর মিলপাড়ায় একটি বাড়ি ভাড়া নিয়ে কাজ শুরু করে ‘মানব কল্যাণ সংস্থা’। সংস্থাটি শুরুতেই বিভিন্ন গ্রামের হতদরিদ্র, অসহায় নারীদের সংগঠিত করে সহজ কিস্তিতে ঋণ দেয়ার জন্য সমিতি গঠন করে। প্রতিটি সমিতিকে নেতৃত্ব দিতে সদস্যদের মধ্য থেকে একজন করে সভাপতি নির্বাচন করে। এরপর বাকি সদস্যদের যত বেশি সঞ্চয়, তত বেশি ঋণ। কুটির শিল্পের ওপর প্রশিক্ষণ, পণ্য তৈরির উপকরণ, সেলাই মেশিন দেয়াসহ নানা সুযোগ-সুবিধার প্রলোভন দেখায়। প্রত্যেক সদস্যের কাছ থেকে ৫০০০-১০০০০ টাকা পর্যন্ত সঞ্চয় আদায় করে। এসব প্রলোভনের ফাঁদে পা দিয়ে অসহায় গ্রাহকরাও হাঁস-মুরগি, গরু-ছাগল বিক্রি করে টাকা জমা দেন ‘মানব কল্যাণ সংস্থা’য়।

কন্দর্পপুর গ্রামের স্ত্রী অন্তরা খাতুন, নাসিমা বেগম, মাহমুদা খাতুন বলেন, ‘মানব কল্যাণ সংস্থা’র ম্যানেজার ও মাঠকর্মী এসে আমাদের মোটা অঙ্কের ঋণ দেয়ার কথা বলে। আমরা তাদের বিশ্বাস করি এবং গ্রামের অনেক নারীর কাছ থেকে টাকা নিয়ে ‘মানব কল্যাণ সংস্থা’য় জমা দেই। কিন্তু নির্ধারিত সময়ে তারা ঋণ না দিয়ে নানা অজুহাতে কালক্ষেপণ করতে থাকে। সর্বশেষ বুধবার ঋণ দেয়ার কথা বলেন সংস্থার কর্মকর্তারা। আমরা দুপুরে এনজিওর অফিসে গেলে দেখি তালা মারা। পরে ম্যানেজারকে কল দেই কিন্তু তিনি রিসিভ করেন না। খবর পেয়ে শত শত গ্রাহক এনজিওর অফিসের সামনে ভিড় করেন।

গোয়ালপাড়া গ্রামের ভ্যানচালক মিনারুল ইসলাম বলেন, আমার স্ত্রীসহ গ্রামের বহু নারীর কাছ থেকে সঞ্চয়ের নামে লাখ টাকা নিয়ে ‘গাট্টি-বস্তা’ বেঁধে উধাও হয়ে গেছে ‘মানব কল্যাণ সংস্থা’র লোকজন। আমি এ প্রতারক চক্রকে গ্রেফতার ও বিচার চাই।

জীবননগর থানার ওসি সাইফুল ইসলাম জানান, শত শত নারীর সঞ্চয়ের টাকা হাতিয়ে নিয়ে এনজিও ‘মানব কল্যাণ সংস্থা’র লাপাত্তা হওয়ার বিষয়ে দুটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Saiful Islam
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.

Related Posts
অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

June 25, 2026
নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

June 24, 2026
যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

June 24, 2026

Latest News

অভিযান

পানছড়ি ও রামগড়ে সেনাবাহিনীর অভিযানে সশস্ত্র সংগঠনের সদস্য নিহত, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

নিয়োগ পরীক্ষা

নিয়োগ পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ৪

যুবদল নেতা

রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে : যুবদল নেতা

রেস্টুরেন্টে আগুন

৬ বছরের শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগে রেস্টুরেন্টে আগুন

Manikganj Pic 1

সাংবাদিকদের ‘আ. লীগের প্রেতাত্মা’ বলা সেই যুবদল নেতাকে শোকজ

Loha

ফোন রিসিভ করে একজন জানান, মোবাইলের মালিক বেঁচে নেই

মরদেহ

ঘরে চিরকুট রেখে মসজিদে পাওয়া গেলো ইমামের ঝুলন্ত মরদেহ

Abdus Salam

দৌলতপুরে রিপোর্টিং করতে হলে বিএনপির মাধ্যমে করতে হবে: যুবদল নেতা

soiyd-mo-almgeer-hosen

হেফাজতে যুবকের মৃত্যুর পর ফরিদপুরে ডিবির ওসি প্রত্যাহার

সজীব শেখ

ছাত্রলীগ না ছাড়ায় ছেলেকে ত্যাজ্য করলেন বাবা

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa