জুমবাংলা ডেস্ক: চলতি বছর এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট ২৯ হাজার ৬৩৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ২৯৭৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের সব পরীক্ষার্থী পাস করেছে।

শতভাগ পাস

Advertisement

এদিকে গত ২০২১ শিক্ষাবর্ষে ২৯ হাজার ৩৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের পরীক্ষার্থীরা অংশ নেয়। এর মধ্যে ৫ হাজার ৪৯৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতভাগ শিক্ষার্থী পাস করে। সে হিসেবে এ বছর শতভাগ পাস করা প্রতিষ্ঠানের সংখ্যা কমেছে ২ হাজার ৫১৯টি৷

সোমবার (২৮ নভেম্বর) বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলের অনুলিপি এবং পরিসংখ্যান হস্তান্তর করা হয়। পরে দুপুর ১টায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে এক সংবাদ সম্মেলনে বিস্তারিত ফল প্রকাশ করেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

এ বছর সব শিক্ষাবোর্ডে গড় পাশের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ। এদের মধ্যে ছাত্র ৮৭ দশমিক ১৬ শতাংশ এবং ছাত্রী ৮৭ দশমিক ৭১ শতাংশ।

টঙ্গীর তা’মীরুল মিল্লাত আবারও মাদরাসা বোর্ডে সেরা

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google