russia-134189
প্রতীকী ছবি
Advertisement

জুমবাংলা ডেস্ক : রাশিয়ার সহায়তায় সুপারসনিক প্রযুক্তির ব্রহ্মস ক্ষেপণাস্ত্র তৈরির পর এবার আরও একধাপ এগিয়ে আরও দ্রুতগতির ও উন্নত হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র তৈরির প্রক্রিয়া শুরু করেছে ভারত।

সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে এই ক্ষেপণাস্ত্র তৈরি করতে ইতিমধ্যে এ নিয়ে প্রাথমিক প্রযুক্তিগত পরীক্ষা-নিরীক্ষা সেরে ফেলেছে ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (ডিআরডিও)।

খুব শিগগির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এই হাইপারসনিক মিসাইল প্রযুক্তির পর্যালোচনা করবেন বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা গেছে।

মঙ্গলবার ডিআরডিও সূত্রে জানা গেছে, দীর্ঘদিন এই হাইপারসনিক মিসাইল তৈরির পরিকল্পনা চলছিল। সেইমতো চলছিল প্রযুক্তিগত গবেষণা ও পরীক্ষা-নিরীক্ষা।

নাম প্রকাশে অনিচ্ছুক ডিআরডিওর এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, একটি উইন্ড টানেল তৈরি করে প্রযুক্তিগত খুঁটিনাটিগুলি সুনির্দিষ্ট মাত্রায় নির্ধারিত করার পরেই মিসাইল তৈরির কাজ শুরু হবে।

তিনি বলেন, উন্নততর যুদ্ধাস্ত্র ব্যবস্থার অন্যতম এই হাইপারসনিক প্রযুক্তি। তাই সেটা নিয়ে খুব গভীরভাবে গবেষণা করছি।

শব্দের চেয়ে দ্রুতগতিসম্পন্ন হলে তাকে সুপারসনিক বলা হয়। ভারত আর রাশিয়ার যৌথ ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্রাহ্মস এই প্রযুক্তিতেই তৈরি। কিন্তু হাইপারসনিকের অর্থ শব্দের চেয়ে পাঁচ গুণ বেশি গতিসম্পন্ন।

মাইলের এককে ধরলে প্রতি সেকেন্ডে এক মাইলেরও বেশি গতিতে ছুটতে পারে এই হাইপারসনিক প্রযুক্তির ক্ষেপণাস্ত্র।

প্রতিরক্ষা বিশেষজ্ঞরা বলছেন, বর্তমানে ইন্টার কন্টিনেন্টাল ব্যালাস্টিক মিসাইল (আইসিবিএম)-এর চেয়ে দ্রুতগতিতে ছুটতে পারলেও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ খুব সহজ। শত্রুপক্ষও এর অবস্থান কার্যত ধরতেই পারে না।

এর আগে শুধু যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীন এ ধরনের ক্ষেপণাস্ত্র তৈরি করতে পেরেছে। সফল হলে ভারত হবে হাইপারসনিক ক্ষমতার চতুর্থ দেশ।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.