জুমবাংলা ডেস্ক: বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি পরীক্ষার প্রশ্নে বাংলা সিনেমার আলোচিত সংলাপ ‘শয়তান দেহ পাবি, মন পাবি না’ এর বিস্তারিত আলোচনা করতে বলা হয়েছে। শিক্ষার্থীরা ওই প্রশ্নের ছবি তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করলে ছড়িয়ে পড়ে। বিষয়টি নিয়ে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

বৃহস্পতিবার ২০২১-২২ সেশনের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেম বিভাগের প্রথমবর্ষের প্রথম সেমিস্টারের দ্বিতীয় মিডটার্মের বাংলাদেশ স্টাডিজের পরীক্ষার প্রশ্নে সংলাপটি দিয়ে ভারতীয় উপমহাদেশে ‘ব্রিটিশ হেজিমনি’র বিস্তারিত আলোচনা করতে বলা হয়। তবে বেশিরভাগ শিক্ষার্থী এর উত্তর দেননি বলে জানা গেছে। কারণ তাদের এ বিষয়ে তেমন জ্ঞান ছিল না।

Advertisement

শিক্ষার্থীরা বলেন, প্রশ্নটা দেখার পর পার্শ্ববর্তী সহপাঠীদের কাছে ইঙ্গিতে জিজ্ঞাসা করেছিলাম, উত্তর জানা আছে কি না। অনেকেই না সূচক জবাব দেন। পরে অন্য প্রশ্নের দিকে এগিয়ে যাই। অনেকে এই সংলাপটির সঙ্গেও পরিচিত নন বলে জানান। তবে এ বিষয়ে সংবাদে নাম না ব্যবহারের অনুরোধ করেন। তাহলে যে শিক্ষক প্রশ্ন করেছেন, তিনি নম্বর কেটে দিতে পারেন বলে শঙ্কা তাদের।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমের বিভাগীয় প্রধান হারুন অর রশিদ বলেন, কেন এমন শব্দ প্রশ্নপত্রে ব্যবহার করা হয়েছে এর সঠিক ব্যাখ্যা আমার কাছে নেই। এর ব্যাখ্যা রাষ্ট্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মেহেদী হাসান সোহাগ ভালো বলতে পারবেন।

মেহেদী হাসান সোহাগের কাছে গেলে বলেন, যেসব শিক্ষার্থী হেজিমনি পড়েছে বিষয়টি সম্পর্কে যারা জানে তারা কোনও সমালোচনা করবে না। কিন্তু যারা জানে না তারা সমালোচনা করবে- এটাই স্বাভাবিক। ব্রিটিশ রাজা কীভাবে ভারতীয় উপমহাদেশে হেজিমনিকে প্রতিষ্ঠা করেছে এর সঙ্গে লাইনটির যথার্থ উদাহরণ রয়েছে বলে দাবি করেন।

তীব্র গরমে লুঙ্গি পরে অফিস করার অনুমতি চেয়ে আবেদন

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.