Advertisement
জুমবাংলা ডেস্ক : ঝালকাঠি সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় দ্রুত বিচার আইনে দায়ের হওয়া মামলার এজাহারভুক্ত আসামি ফাতেমা শরীফকে (৪০) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার (২১ অক্টোবর) দুপুরে শহরের সিটিপার্ক নতুন চরের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়।

জানা যায়, সুগন্ধা পৌর আদর্শ বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রীতা মন্ডল বাদী হয়ে গত রবিবার বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সাবেক সভাপতি জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক (বহিস্কারের জন্য প্রস্তাবিত) শারমীন মৌসুমি কেকা ও শহর বিএনপি সাধারণ সম্পাদক আনিসুর রহমান তাপু, যুব মহিলা লীগকর্মী ফতেমা শরীফসহ ১৭ জনের নামে দ্রুত বিচার আইনে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে একটি নালিশী মামলা দায়ের করেন। বিচারক এ এইচ এম ইমরানুর রহমান ঝালকাঠি থানার ওসিকে বাদীর অভিযোগ এফআইআর হিসেবে রেকর্ডের নির্দেশ দেন।

বুধবার সকালে আদালতের আদেশ থানায় এসে পোঁছালে দ্রুত বিচার আইনের সংশ্লিষ্ট ধারায় মামলাটি রেকর্ড করা হয়। মামলা দায়েরের পরপরই তদন্ত কর্মকর্তা এসআই হযরত আলী ফতেমা শরীফকে গ্রেফতার করে। মামলায় তিনজনের নাম উল্লেখ থাকলেও ১৪ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।

মামলার বাদী প্রধান শিক্ষক রীতা মন্ডল অভিযোগ করেন, বিদ্যালয়ের খেলার মাঠে পাঁচ লাখ টাকা ব্যায়ে একটি শহীদ মিনার নির্মাণ করা হয়েছিল। গত ১৪ আগস্ট বিদ্যালয়ের সভাপতি পদ থেকে বাদ পড়া শারমীন মৌসুমি কেকা, আনিসুর রহমান তাপু ও ফতেমা শরীফের নেতৃত্বে অজ্ঞাতনামা আরো ১২-১৪ জন সন্ত্রাসী খেলার মাঠের গেটের তালা ভেঙে ঢুকে শহীদ মিনার ভেঙে মাটির সাথে গুড়িয়ে।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Saiful Islam is a journalist at Zoom Bangla News with seven years of experience in news writing and editorial work. He contributes to producing accurate, well-structured, and reader-focused content across digital platforms. His work reflects a strong commitment to editorial standards and responsible journalism.