Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রদল, বাঁধা দেওয়ায় পুলিশের উপর হামলা
বিভাগীয় সংবাদ রাজশাহী

শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রদল, বাঁধা দেওয়ায় পুলিশের উপর হামলা

By Shamim RezaJanuary 1, 20202 Mins Read

শহীদ মিনারে জুতা পায়ে ছাত্রদল, বাঁধা দেওয়ায় পুলিশের উপর হামলা

Advertisement
জুমবাংলা ডেস্ক : বগুড়ায় জুতা পায়ে শহীদ মিনারে দাঁড়াতে নিষেধ করায় জাতীয়তাবাদী ছাত্রদলের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছে পুলিশ। এ ঘটনায় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন।

বুধবার (১ জানুয়ারি) দুপুর ১২টার দিকে বগুড়া শহরের সাতমাথা সংলগ্ন শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনারে এ ঘটনা ঘটে।

পরে পুলিশের ওপর হামলা ও অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টার অভিযোগে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ থেকে ফেরার পথে ছাত্রদলের ২০ কর্মীকে আটক করে পুলিশ।

হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন- বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী, সদর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আশরাফুল ইসলাম এবং পুলিশ লাইনসে কর্মরত কনস্টেবল পারভেজ, সিফাত ও মামুন। এদের মধ্যে আহত কনস্টেবল পারভেজকে বগুড়া পুলিশ লাইনস হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী জানান, বগুড়ায় দলীয় কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দেয়া হলেও ছাত্রদলের নেতা-কর্মীরা বেলা ১১টা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে শহীদ খোকন পার্কের কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে জমায়েত হতে থাকেন। দুপুর ১২টার দিকে বগুড়া-৬ আসনের সাংসদ ও জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ, বগুড়া-৪ আসনের সাংসদ মোশারফ হোসেন, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা হেলালুজ্জামান লালুসহ জেলা বিএনপির শীর্ষ নেতারা ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর শোভাযাত্রা বের করার জন্য অপেক্ষা করছিলেন। এ সময় বেশ কয়েকজন নেতাকর্মী জুতা পায়ে শহীদ মিনারে ওঠেন। বিষয়টি পুলিশের নজরে এলে তাদের শহীদ মিনরে না উঠতে অনুরোধ করা হয়। এতে ক্ষিপ্ত হয়ে দুই সাংসদের সামনেই ছাত্রদলের নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা চালায়। এসময় লাঠির আঘাতে অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তীর নাক ও মুখ দিয়ে রক্ত বের হয়। এছাড়া কনস্টেবল পারভেজের মাথা ফেটে যায়।

তিনি বলেন, হঠাৎ করেই নেতা-কর্মীরা পুলিশের ওপর হামলা করেন এবং অস্ত্র কেড়ে নেওয়ার চেষ্টা করেন। তখন পুলিশ কোনো ব্যবস্থা গ্রহণ না করে ধৈর্যের পরিচয় দিয়েছে। পরে সমাবেশ থেকে ফেরার পথে ২০ নেতা-কর্মীকে আটক করা হয়।

এ ঘটনায় বগুড়া সদর ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) জিলালুর রহমান বাদী হয়ে বগুড়া সদর থানায় মামলা করার প্রস্তুতি নিচ্ছেন।

তবে শহীদ মিনারে নেতা-কর্মীদের কেউ জুতা পায়ে দাঁড়াননি বলে দাবি করে বগুড়া-৬ আসনের সাংসদ এবং বগুড়া জেলা বিএনপির আহ্বায়ক জি এম সিরাজ বলেন, শহীদ টিটু মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশ আয়োজনের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েও মেলেনি। পরে পুলিশ ঐতিহাসিক আলতাফুন্নেছা খেলার মাঠে জমায়েত হওয়ার অনুমতি দেয়। নেতা-কর্মীরা সেখানে জমায়েত হওয়া শুরু করলে পুলিশ নেতা-কর্মীদের শহীদ খোকন পার্কে যেতে বলে। সেখানে কোনো কারণ ছাড়াই উসকানিমূলকভাবে পুলিশ লাঠি হাতে মারমুখী আচরণ করে। এতে পুলিশের সঙ্গে নেতা-কর্মীদের অপ্রীতিকর ঘটনা ঘটেছে।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

July 9, 2026
Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

July 9, 2026
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026

Latest News

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa