প্রায় দুই দশক পর আবারও মিসরের ঐতিহাসিক গিজার পিরামিড চত্বরে পারফর্ম করতে যাচ্ছেন বিশ্বখ্যাত পপতারকা শাকিরা। আগামী ২৮ নভেম্বর প্রাচীন বিশ্বের সপ্তাশ্চর্যের অন্যতম এই স্থানে অনুষ্ঠিত হবে তার বিশেষ কনসার্ট।

এর আগে ২০০৭ সালে একই ভেন্যুতে সর্বশেষ কনসার্ট করেছিলেন শাকিরা। দীর্ঘ ১৯ বছর পর আবারও সেই ঐতিহাসিক মঞ্চে দর্শকদের সামনে গান গাইবেন তিনি।
কনসার্টটির আয়োজন করছে বিনোদন প্রতিষ্ঠান ভেঞ্চার লাইফস্টাইল। প্রতিষ্ঠানটি এর আগে মধ্যপ্রাচ্যে জেনিফার লোপেজ, জন লেজেন্ড, কেটি পেরি ও ডেমি লোভাটোর মতো আন্তর্জাতিক তারকাদের কনসার্ট আয়োজন করেছে।
মিসরে কনসার্ট নিয়ে দেওয়া এক বিবৃতিতে শাকিরা বলেন, মিসরের গিজার পিরামিডে আবারও পারফর্ম করতে পেরে খুবই আনন্দিত। আপনাদের সবাইকে ভালোবাসি।
গিজার কনসার্টের আগে মধ্যপ্রাচ্যে আরও দুটি আয়োজনে অংশ নেবেন এই গায়িকা। তাঁর বিশ্ব সফরের অংশ হিসেবে ১৮ নভেম্বর কাতারের দোহায় এবং ২১ নভেম্বর সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে অনুষ্ঠিত ‘অফলিমিটস মিউজিক ফেস্ট ২০২৬’-এ পারফর্ম করবেন তিনি। এরপর ২৮ নভেম্বর গিজার পিরামিড চত্বরে অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত ‘শাকিরা লাইভ অ্যাট দ্য পিরামিডস অব গিজা’।
আরও পড়ুন : ২০২৬ সালে যে ৮ দক্ষতা আপনাকে সফলতা এনে দেবে
সম্প্রতি নতুন গান ‘ডাই ডাই’ প্রকাশ করেছেন শাকিরা। চলতি ফিফা বিশ্বকাপ উপলক্ষে প্রকাশিত গানটি ইতোমধ্যে আলোচনায় এসেছে। বিশ্বকাপের বিভিন্ন ম্যাচেও গ্যালারিতে দেখা যাচ্ছে এই পপতারকাকে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



