
শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় কালীগঞ্জ পৌরসভার শহীদ ময়েজউদ্দিন (ঘোড়াশাল) ফেরীঘাট এলাকায় এ আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়।
আনন্দ মিছিল শেষে ফেরীঘাট এলাকার আ’লীগ দলীয় অফিসের সামনে পথসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন কালীগঞ্জ পৌর আ’লীগের সাধারণ সম্পাদক মো. কামরুল ইসলামসহ স্থানীয় আ’লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।পরে নেতা-কর্মীরা একে অন্যকে মিষ্টি খাইয়ে আনন্দ-উল্লাস করেন।
মেহের আফরোজ চুমকী আওয়ামী লীগের বৃহত্তর ঢাকা জেলার জনপ্রিয় নেতা মরহুম ময়েজউদ্দিন আহমেদের মেয়ে । তিনি রাজনীতিতে জড়িয়েছেন পিতার মৃত্যুর পর। এখন সংসদ সদস্য। চুমকী বর্তমান সরকারের গত দুই মেয়াদে টানা দু’বার মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ছিলেন। এবার আওয়ামী লীগের কাউন্সিলে তিনি মহিলা বিষয়ক সম্পাদকের দায়িত্ব পেয়েছেন। নিষ্ঠাবান রাজনৈতিক কর্মী হিসেবে চুমকীর আলাদাও পরিচিতি রয়েছে।
এর আগে রাজধানীর রমনা ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউশন মিলনায়তনে বাংলাদেশ আ’লীগের ২১তম জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হিসেবে নব নির্বাচিত সভাপতি শেখ হাসিনা মেহের আফরোজ চুমকি এমপি’র নাম ঘোষণা করেন।

জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।




