Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home আন্তর্জাতিক শান্তির বার্তা নিয়ে জার্মানিতে বিশ্ব ধর্ম সম্মেলন
আন্তর্জাতিক

শান্তির বার্তা নিয়ে জার্মানিতে বিশ্ব ধর্ম সম্মেলন

By Shamim RezaAugust 21, 20192 Mins Read

শান্তির বার্তা নিয়ে জার্মানিতে বিশ্ব ধর্ম সম্মেলন

Advertisement

আন্তর্জাতিক ডেস্ক : নিউইয়র্ক ভিত্তিক সংগঠন রিলিজিয়ন্স ফর পিস (ধর্ম শান্তির জন্য) এর উদ্যোগে নানা ধর্মের  হাজারো মানুষের উপস্থিতিতে বায়ার্নের বোডেন সাগরের তীরের শহর লিন্ডাওতে শুরু হয়েছে বিশ্বের সবচেয়ে সম্মেলন৷

সম্মেলনের এবারের মূল ভাবনা হলো “সবার সাধারণ ভবিষ্যতের প্রতি যত্নবান হওয়া – সবাই মিলে ভালো থাকার পথে অগ্রসর হওয়া৷’’

বিশ্বের ১০০টিরও বেশি দেশের বিভিন্ন ধর্মের প্রায় ৮০০ জন ধর্মীয় নেতা, নারী ও তরুণ প্রতিনিধিরা এখানে অংশ নিচ্ছেন৷ এদের মধ্যে বিভিন্ন দেশের সরকারের ও সুশীল সমাজের প্রতিনিধি প্রায় প্রায় ১০০ জন প্রতিনিধি৷এবারের আসরটি সংগঠনটির ধর্ম ও শান্তি বিষয়ক দশম সম্মেলন৷

সম্মেলনে উদ্বোধনী ভাষণে  জার্মানির প্রেসিডেন্ট ফ্রাঙ্ক ভাল্টার স্টাইনমায়ার বলেন কে কোথা থেকে এসেছেন, তাঁর বর্ণ কী, তাঁর লিঙ্গ কী এর ওপর শান্তি যেন নির্ভর  করে না৷ধর্মগুলোর মধ্যে শান্তি না থাকলে এই পৃথিবীতে শান্তি প্রতিষ্ঠা হবে না বলেও মত দিয়েছেন তিনি৷

এবারের আসরে মিয়ানমারে শান্তি প্রতিষ্ঠার বিষয়টি গুরুত্ব পাচ্ছে৷ বিশেষ করে দেশটির রাখাইন রাজ্যে রোহিঙ্গা সংকট নিরসনে এই প্লাটফর্ম কী ভূমিকা রাখতে  পারে তা আলোচনা হবে৷ এ সঙ্কট নিরসনে মিয়ানমার ও বাংলাদেশের প্রতিনিধিদের মাঝে শান্তি আলোচনা হবার কথা রয়েছে এ সম্মেলনে৷ এজন্য মিয়ানমার থেকে রোহিঙ্গাসহ ধর্মীয় নেতা, সরকারি ও সুশীল সমাজের ১৫ জন প্রতিনিধি যোগ দিয়েছেন৷ তবে বাংলাদেশ থেকে এসেছেন মাত্র তিনজন, তাও রিলিজিয়ন্স ফর পিস বাংলাদেশের প্রতিনিধিরা৷
শান্তির বার্তা নিয়ে জার্মানিতে বিশ্ব ধর্ম সম্মেলন

এছাড়া সম্মেলনে উত্তর ও দক্ষিণ কোরিয়া, মধ্যপ্রাচ্য, দক্ষিণ সুদান, কঙ্গো ও মধ্য আফ্রিকার সংকট নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে৷সম্মেলন থেকে সম্প্রচারিত ডয়চে ভেলের ভিডিওটি দেখুন৷

১৯৭০ সালে নিউইয়র্কভিত্তিক রিলিজিয়ন্স ফর পিস নামে এই প্লাটফর্মটির যাত্রা শুরু হয়৷ ঠাণ্ডা যুদ্ধের কারণে যখন বৈশ্বিক মেরুকরণ দানবীয় রূপ নিচ্ছে তখন এ ধরনের একটি উদ্যোগের প্রয়োজনীয়তা দেখেন উদ্যাক্তারা৷  মূলত যুদ্ধ ওসংঘাত ঠেকাতে ধর্মের ভূমিকা রাখার বিরাট সুযোগকে কাজে লাগাতে চেয়েছেন তাঁরা৷ সংগঠনটির প্রথম সম্মেলনটি হয় জাপানের কিয়োটোতে৷ বর্তমানে ৯০টিরও বেশি দেশে সংগঠনটির জাতীয় ও ছয়টি আঞ্চলিক শাখা আছে৷ খবর-ডয়চে ভেলের

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

June 22, 2026
Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

June 22, 2026
বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

June 22, 2026

Latest News

Biman

বিমানে স্মার্টফোনে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন দুই শতাধিক আরোহী

Starmar

চাপে স্টারমার, আজই আসতে পারে পদত্যাগের ঘোষণা

বাংলাদেশি শিক্ষার্থী

সাইপ্রাসে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

Oil

যুক্তরাষ্ট্র-ইরান আলোচনায় কমল তেলের দাম

ডিজেলের দাম

মালয়েশিয়ায় কমছে ডিজেলের দাম

জ্বালানি বিক্রি

দখলকৃত ক্রিমিয়ায় জ্বালানি বিক্রি বন্ধ করে দিয়েছে রাশিয়া

প্রবাসী

কাতারে নিহত ৫ প্রবাসীর বাড়ি সিলেটে, জানা গেল পরিচয়

সবজির রসের ফর্মুলা

সবজির রসের ফর্মুলা খেয়ে বদলে গেলো ৩ মাসের শিশুর রং

a-farmer-sprays-insecticide

ভারতের ৩ শতাধিক কৃষিপণ্যে ক্যানসারের উপাদান, নিষিদ্ধ দেশে দেশে

delhi

ভারতে ‘শিশু বাজারের’ সন্ধান, ছেলে বিক্রি হয় ৮ লাখে আর মেয়ের দাম ৪ লাখ

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa