জুমবাংলা ডেস্ক : ‘নিজের কাছে এক সময়ে পুলিশের চেয়ে বেশি অস্ত্র রেখেছিলেন’ এমপি শামীম ওসমানের বক্তব্যে যখন রীতিমত তোলপাড়- তখন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ডা. সেলিনা হায়াৎ আইভী বলেছেন, ‘আপনি প্রশাসনকে ভয় দেখাতে চান? আমার মনে হয় না একজন কনস্টেবলও আপনাকে ভয় পায়। আমার মনে হয় না- এই শহরের একটা রিকশাওয়ালাও আপনাকে ভয় পায়। আমার মনে হয় না- এই শহরের একজন ছোট্ট বাচ্চাও আপনাকে ভয় পায়। কারণ ওই জুজুর ভয় দেখিয়ে আপনি আমাদের শহরের মধ্যে আর গডফাদার- এই ভয় আমরা পাই না।’

শামীম ওসমানের গডফাদার খেতাব প্রসঙ্গে মেয়র বলেন, ‘আপনি একসময় বলেছেন- ‘আপনাকে নাকি দুইটা পত্রিকা বানিয়েছে যে আপনি গডফাদার।’ কিন্তু আপনি নিজেই তো প্রমাণ করলেন। আপনার কাছে হাজার হাজার অস্ত্র- যে অস্ত্র পুলিশের ভাণ্ডারেও নাই। তাহলে আপনি কোথা থেকে এত অস্ত্র পান? তাহলে আপনি তো অবশ্যই গডফাদার। এতদিন নারায়ণগঞ্জের মানুষ বলে এসেছে। আপনার পরিবার প্রচর হত্যায় জড়িত ছিল। তাহলে সেটাই সত্য।’

শুক্রবার সন্ধ্যায় শেখ রাসেল নগর পার্কের মুক্তমঞ্চে নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাত বছরপূর্তিতে ‘সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ’ আয়োজিত চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শিশু সমাবেশ, আলোচনা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আইভী এসব কথা বলেন।

অনুষ্ঠানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বির সভাপতিত্বে এতে বক্তব্য দেন- মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান মাসুম, কবি হালিম আজাদ, নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটের অধ্যক্ষ শামসুল আলম আজাদ ও সাংস্কৃতিক জোটের নেতা জিয়াউল ইসলাম কাজল প্রমুখ।

প্রসঙ্গত, ১ মার্চ (রবিবার) দুপুরে নারায়ণগঞ্জ পুলিশ লাইন্সে জেলা পুলিশের আয়োজনে ‘পুলিশ মেমোরিয়াল ডে-২০২০’ এর আলোচনা সভায় শামীম ওসমান ৯০’দশকের সহিংস রাজনীতির চিত্র তুলে ধরতে গিয়ে বলেছিলেন, ‘২০০১ সালের আগে নারায়ণগঞ্জে পুলিশ ফোর্সের কাছে যত অস্ত্র ছিল তার চেয়ে বেশি অস্ত্র একা আমার নিজের কাছেই ছিল। আজকে আমার গাড়িতে অস্ত্র আছে কিনা তা আমি নিজেও জানি না।’

অতীত সহিংস রাজনৈতিক পরিবর্তন হয়েছে দাবি করে শামীম ওসমান বলেন, ‘আমার রাজনৈতিক দর্শন আগে ছিল একরকম। নিজের জন্য করতাম। জিন্দাবাদ শুনতে ভালো লাগত। ২০০১ সালের পরে আমার এই চিন্তা পরিবর্তন হয়েছে।’

২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের পরের পরিস্থিতি তুলে ধরে নারায়ণগঞ্জ আওয়ামী লীগের এ নেতা বলেছিলেন, ‘সে সময় সদর থানার ওসি ছিল মঞ্জুর কাদের। তার ওপর একটি বাড়ি থেকে এসে হামলা চালানো হলো। ওই বাড়ি থেকে জামায়াত-শিবিরের ক্যাডাররা এসে ওর ওপর হামলা করল। তখন চাষাড়ার সকল হকারকে আমরা পলিটিক্যাল মটিভেশন করেছিলাম। এর জন্য হকারদের প্রতি আলাদা একটা টান আছে। তারা লাঠি নিয়ে পাহারা দিত। যে মুহূর্তে পুলিশের ওপর অ্যাটাক হয়েছিল হকাররা লাঠি নিয়ে তাদের ঘেরাও করে ফেলেছিল। এ কারণেই ওরা কিন্তু নারায়ণগঞ্জে কোনো ঘটনা ঘটাতে পারে নাই।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.