Advertisement

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর: ঢাকা বন বিভাগের অধীন গাজীপুর রাজেন্দ্রপুর রেঞ্জের পূর্ব বিটে শালবনে বাঁশ বাগান করে বিপাকে পড়েছেন উপকারভোগীরা। এতে দরিদ্র ওই পরিবারগুলো আর্থিকভাবে লাখ লাখ টাকা ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

ভুক্তভোগীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রাজেন্দ্রপুর রেঞ্জের পূর্ব বিটের আউলিয়া টেক এলাকায় মো. আলী হায়দার (৩৬), দৃষ্টি প্রতিবন্ধী কাকলী (৩৫), আহাদ আলী (৬০) এবং আবু কালামের এক হেক্টর করে বাঁশ বাগানের প্লট রয়েছে। রাজেন্দ্রপুর পূর্ব বিটের সাবেক বিট কর্মকর্তা সৈয়দ আক্তারুজ্জামানের আমলে ওই চার জন উপকারভোগী ২০১৩-১৪ আর্থিক সনে শালবনে বাঁশ বাগান সৃজনের অনুমতি পান। পরবর্তীতে প্রায় সাত বছর বাঁশ বাগান প্লটগুলোতে অক্লান্ত শ্রম দেন উপকারভোগীরা। বিশেষ করে আলী হায়দারের এক হেক্টরের বাঁশ বাগান প্লট দৃষ্টিনন্দন হয়েছে। অথচ ওই চারটি বাঁশ বাগানের প্লট বাতিল করে সম্প্রতি সুফল প্রকল্পে বাগান সৃজন কার্যক্রম শুরু করেছে স্থানীয় বিট অফিস।

আলী হায়দার অভিযোগ করে বলেন, ২০১৩ সালে তৎকালীন রাজেন্দ্রপুর পূর্ব বিট কর্মকর্তা সৈয়দ আক্তারুজ্জামানের অনুুরোধে বন দখল প্রতিরোধে তিনি এক হেক্টরে বাঁশ বাগান সৃজন কার্যক্রম শুরু করেন। পরে উপকারভোগীর দলিল পেতে এবং অফিস খবর বাবদ ওই বিট অফিসে তিনি ২৫ হাজার টাকা দেন। দৃষ্টি প্রতিবন্ধী কাকলীর কাছ থেকেও উপকারভোগীর দলিল প্রদানের প্রতিশ্রুতি দিয়ে ২৫ হাজার টাকা নেয়া হয়।

তিনি বলেন, ‘গত বছরের নভেম্বরে বর্তমান পূর্ব বিট কর্মকর্তা মো. আইয়ুব আলী শেখ একটি উচ্ছেদ অভিযানে সহযোগিতা করতে তাকে ডেকে নিয়ে যান। পরে তিনি জানতে পারেন ওই বিট কর্মকর্তা বাদি হয়ে শাল কর্তন ও বন দখলের অভিযোগে গাজীপুর বন আদালতে তার বিরুদ্ধে দুটি পিওআর মামলা (মামলা নম্বর-১৩/২০২০ ও ১৫/২০২০) দায়ের করেছেন।’

আলী হায়দার বলেন, তার সৃজিত বাঁশ বাগান সফল হয়েছে। অথচ তাকে ওই বিট অফিসের পক্ষ থেকে বাঁশ বাগানে প্রবেশ করতে নিষেধ করা হয়েছে। এমনকি তাকে আরও বন মামলার আসামি করে গাজীপুর থেকে বিতারিত করার হুমকিও দেয়া হয়েছে। তার অভিযোগ, বনভূমিতে অবৈধভাবে ঘরবাড়ি নির্মাণে বাধা দেয়ার কারণে তার ওপর ক্ষিপ্ত হয়েছেন সংশ্লিষ্ট বিট কর্মকর্তা ও রেঞ্জ কর্মকর্তা।

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google