
আটকের পর তাকে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা ভূমি কমিশনার সোওরাব হোসেন।
আটক মনিরুল ইসলাম উপজেলার শুটকি ডাঙ্গা পাতাড়ী গ্রামের দুরুলহোদার ছেলে এবং সাপাহার ডিগ্রি কলেজের এইচএসসির ছাত্র।
মনিরুল ইসলাম জানিয়েছেন, তিনি এইচএসসির ছাত্র। এক শিক্ষকের আদেশে তিনি মানিরুলের হয়ে জেডিসি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।
সাপাহার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কল্যাণ চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
সাপাহার থানার ওসি আব্দুল হাই জানান, রায় ঘোষণার পর ওই শিক্ষার্থীকে জেলহাজতে পাঠানো হয়েছে।
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।



