Close Menu
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
Facebook X (Twitter) Instagram
iNews Zoombangla
  • Bangladesh
  • World
  • Tech
  • Business
  • Sports
  • Entertainment
  • Bangla
iNews Zoombangla
Home বিভাগীয় সংবাদ শিক্ষার্থীকে দিয়ে ডাস্টবিন পরিষ্কার করালেন শিক্ষক
বিভাগীয় সংবাদ রাজশাহী

শিক্ষার্থীকে দিয়ে ডাস্টবিন পরিষ্কার করালেন শিক্ষক

By Shamim RezaJanuary 12, 20202 Mins Read

শিক্ষার্থীকে দিয়ে ডাস্টবিন পরিষ্কার করালেন শিক্ষক

Advertisement
জুমবাংলা ডেস্ক : পাবনায় টিফিনের সময় চতুর্থ শ্রেণির এক শিশু শিক্ষার্থীকে দিয়ে ময়লার বালতি (ডাস্টবিন) পরিষ্কার করিয়েছেন এক সহকারী শিক্ষক।

শনিবার দুপুরে জেলার চাটমোহর উপজেলার দক্ষিণ শিবরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

সরেজমিনে গিয়ে দেখা যায়, শনিবার দুপুরে টিফিনের সময় চতুর্থ শ্রেণির শিক্ষার্থী স্বর্ণ রানী (রোল নং-২) স্কুলের সিড়িতে বসে কালো রঙের (ডাস্টবিন) এক বড় বালতির ভেতরে হাত ঢুকিয়ে ময়লা ফেলে দেওয়ার পর সাবান দিয়ে পরিষ্কার করছে। সিড়ির পাশের দাঁড়িয়ে ছিল বেশ কয়েকজন শিক্ষার্থী।

এ সময় ক্যামেরা দিয়ে ছবি তোলা দেখে ওই শিক্ষার্থী ওয়াশরুমে চলে যায়। পরে তার পিছু নিয়ে ওয়াশ রুমে গিয়ে দেখা যায় পানি দিয়ে বালতি পরিষ্কার করছে ওই শিক্ষার্থী।

খোঁজ নিয়ে জানা গেলো, স্কুলের শিক্ষক ও শিক্ষার্থীরা দুপুরের টিফিন খাওয়ার পর উচ্ছিষ্ঠ অংশ এবং বিভিন্ন ময়লা-আবর্জনা ওই বালতিতে ফেলেন। আবর্জনার স্তর পড়ে যাওয়ায় ওই শিক্ষার্থীকে বালতি পরিষ্কার করানো হচ্ছে।

কে তাকে এই কাজ করতে বলেছে জিজ্ঞেস করলে ওই শিক্ষার্থী বলে, ‘জহরুল স্যার ময়লার বালতি পরিষ্কার করতে বলেছেন।’ অভিযুক্ত জহুরুল ইসলাম ওই স্কুলের সহকারী শিক্ষক।

এ ব্যাপারে সহকারী শিক্ষক জহুরুল ইসলামের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘আমার ভুল হয়েছে। এমনটা আর হবে না।’ পরে তিনি এই প্রতিবেদককে নিউজ না করতে অনুরোধ করেন।

ঘটনার সত্যতা স্বীকার করে ওই স্কুলের প্রধান শিক্ষক হাবিবুর রহমান বলেন, ‘কাজটি কোনো মতেই ঠিক হয়নি। বিষয়টি আমার জানা ছিল না।’ আপনিও তো দেখেছেন বিষয়টি এমন প্রশ্ন জিজ্ঞেস করলে তিনি এ প্রসঙ্গ এড়িয়ে যান।

এ ব্যাপারে ভারপ্রাপ্ত উপজেলা শিক্ষা অফিসার মো. আনোয়ার হোসেন বলেন, শিশু শিক্ষার্থী দিয়ে কোনো শিক্ষক এমন কাজ করাতে পারেন না। বিষয়টি ওই শিশুর পরিবারের লোকজন দেখলে কষ্ট পাবে। বাচ্চাকে আর স্কুলেই পাঠাবে না। বিষয়টি যেহেতু জানলাম সেহেতু বিস্তারিত জেনে ওই শিক্ষকের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানান এই কর্মকর্তা।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Shamim Reza
  • Website
  • Facebook
  • X (Twitter)
  • Instagram
  • LinkedIn

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.

Related Posts
Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

July 9, 2026
Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

July 9, 2026
পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

July 8, 2026

Latest News

Manikganj

অটোরিকশার ঝাঁকুনিতে ক্ষুব্ধ হয়ে কিশোর চালককে শ্বাসরোধে হত্যা, গ্রেপ্তার ১

Manikganj

মানিকগঞ্জে বিশাল গাঁজা গাছসহ আইনজীবী আটক

পাহাড়ধস

পাহাড়ধসে রোহিঙ্গা ক্যাম্পের মাদরাসা মাটির নিচে, নিহত বেড়ে ৮

মায়ের মৃত্যুর

মায়ের মৃত্যুর ১২ বছর পর পিতৃপরিচয় পেল ধর্ষণে জন্ম নেওয়া সন্তান

লাল কাঁঠাল

ভিয়েতনামের আঠাবিহীন লাল কাঁঠালে নতুন স্বপ্ন দেখাচ্ছেন জীবননগরের সজল

NCP

চট্টগ্রামে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন এনসিপি নেতা

Press Club

বর্ণাঢ্য আয়োজনে সিলেট অনলাইন প্রেসক্লাবের এক যুগপূর্তি উদযাপন

রোহিঙ্গা ক্যাম্প

উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে পাহাড়ধস: ৫ শিশুর লাশ উদ্ধার

Manikganj

ভাঙনের ১০০ মিটার দূরে ড্রেজার বসিয়ে সেই বালুতেই বাঁধ মেরামত

সিংগাইর

তুচ্ছ ঘটনায় কিশোরকে কুপিয়ে জখম, এমপি আমানউল্লাহকে জড়িয়ে ‘মিথ্যাচার’!

 

Inews

iNews Zoombangla is your trusted destination for fast, accurate, and relevant English news. We cover Bangladesh, world affairs, technology, business, sports, entertainment, lifestyle, science, and research for English-language readers. iNews Zoombangla is the English news edition of ZooBangla.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa