Close Menu
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Facebook X (Twitter) Instagram
Zoom Bangla News
  • প্রচ্ছদ
  • জাতীয়
  • অর্থনীতি
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • বিনোদন
  • খেলাধুলা
  • শিক্ষা
  • আরও
    • লাইফস্টাইল
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • বিভাগীয় সংবাদ
    • অন্যরকম খবর
    • অপরাধ-দুর্নীতি
    • পজিটিভ বাংলাদেশ
    • আইন-আদালত
    • ট্র্যাভেল
    • প্রশ্ন ও উত্তর
    • প্রবাসী খবর
    • আজকের রাশিফল
    • মুক্তমত/ফিচার/সাক্ষাৎকার
    • ক্যাম্পাস
    • Jobs
    • জমিজমা সংক্রান্ত
Zoom Bangla News
Home বিভাগীয় সংবাদ শিক্ষার্থীকে বেদম পেটানো সেই মাদরাসা শিক্ষক গ্রেপ্তার
বিভাগীয় সংবাদ

শিক্ষার্থীকে বেদম পেটানো সেই মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

By Sibbir Osmanএপ্রিল 22, 20212 Mins Read

গ্রেপ্তারকৃত শিক্ষক আবু সাইদ
Advertisement
জুমবাংলা ডেস্ক: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কওমি নূরানি ও হাফেজি মাদরাসার ৭ বছরের এক শিক্ষার্থীকে বেদম প্রহার করা সেই শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২২ এপ্রিল) সকালে আদালতের মাধ্যমে তাকে জেলে পাঠানো হয়েছে। এর আগে বুধবার (২১ এপ্রিল) গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত শিক্ষক আবু সাইদ, পাথরডুবি ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের হবিবর রহমানের ছেলে।

পুলিশ জানায়, শিক্ষক আবু সাইদকে বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে উপজেলা সদরের পাইলট উচ্চ বিদ্যালয়ের পিছনের সড়ক থেকে গ্রেপ্তার করা হয়। এর পরে পুলিশ বাদী হয়ে ২০১৩ সালে শিশু আইনের ৭০ ধারায় একটি মামলা দায়ের করে।

এ বিষয়ে ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন জানান, কুড়িগ্রামের কিসমত-কুলসুম কওমি নূরানি ও হাফেজি মাদরাসার এক শিশু শিক্ষার্থীকে অমানবিক মারধরের অভিযোগ ওঠে। এ বিষয়ে একটি ভিডিও ৩ দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশের নজরে আসে। পরে পুলিশ অভিযুক্ত শিক্ষককে গ্রেপ্তার করে।

ওসি আরও জানান, ভুক্তভোগী ওই শিক্ষার্থীর অভিভাবকদের শিক্ষক আবু সাইদের বিরুদ্ধে কোনো প্রকার অভিযোগ নেই। তবে শিশু আইনে যে কেউ বাদী হতে পারে। এ কারণে পুলিশ বাদী হয়ে তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে।

উল্লেখ্য, নির্ধারিত বাড়ির কাজ না লিখে অন্য লেখা লিখে জমা দেয়ার অপরাধে ১৯ এপ্রিল অভিযুক্ত ওই শিক্ষক কর্তৃক মাদরাসার ৭ বছরের এক শিক্ষার্থীকে বেদম মারধরের একটি ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়ে। ভিডিও দেখে ওই শিক্ষার্থীর বাবা বিষয়টি জানতে পারেন। একই দিন বিকেলে মাদরাসা কর্তৃপক্ষ একটি সালিশি বৈঠকের আয়োজন করে অভিযুক্ত শিক্ষককে বহিষ্কার করেন।

fXinmwalink@tg
Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow iNews Zoombangla On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from iNews Zoombangla in your Google news feed.

Follow iNews Zoombangla On Google
জুমবাংলা নিউজ সবার আগে পেতে Follow করুন জুমবাংলা গুগল নিউজ, জুমবাংলা টুইটার , জুমবাংলা ফেসবুক, জুমবাংলা টেলিগ্রাম এবং সাবস্ক্রাইব করুন জুমবাংলা ইউটিউব চ্যানেলে।
Sibbir Osman
  • X (Twitter)

Sibbir Osman is a professional journalist currently serving as the Sub-Editor at Zoom Bangla News. Known for his strong editorial skills and insightful writing, he has established himself as a dedicated and articulate voice in the field of journalism.

Related Posts
Ghior

স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

জুন 8, 2026
Manikganj judge court

গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত

জুন 8, 2026
শিশুকে ধর্ষণচেষ্টা

চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

জুন 8, 2026
Latest News
Ghior

স্বামীকে বেঁধে রেখে দুই সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ

Manikganj judge court

গৃহবধূকে যৌন নিপীড়নের মামলায় গ্রেপ্তার যুবক একদিন পরই জামিনে মুক্ত

শিশুকে ধর্ষণচেষ্টা

চানাচুর কিনে দেওয়ার প্রলোভন দেখিয়ে শিশুকে ধর্ষণচেষ্টা

কিশোরগঞ্জ

কিশোরগঞ্জে বাবার মৃত্যুর পর ঢোল-বাঁশি বাজিয়ে বিদায় জানাল ছেলে

আশিক

ছোটবেলার ভেড়া উপহারই বদলে দিল আশিকের জীবন

স্মারকলিপি

চার চা বাগানের শ্রমিকদের বকেয়া মজুরি নিয়ে ইউএনওকে স্মারকলিপি, সমাধানের দাবি

চুরি

হবিগঞ্জে মোবাইল চুরি করায় ২ যুবকের মাথা ন্যাড়া করে আঁকা হলো আর্জেন্টিনার পতাকা

অনশন

পাবনায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে কলেজছাত্রীর ৬ দিন অনশন, লাপাত্তা প্রেমিক

চালক

শ্রীমঙ্গলে বাস-পিকআপ সংঘর্ষে চালক নিহত

নির্দেশনা

সিলেটের সাদাপাথরে পর্যটকদের জন্য প্রশাসনের নতুন নির্দেশনা

 

Inews

ZoomBangla iNews is your trusted destination for fast, accurate, and relevant Bangla News. We bring you the latest Bengali news from Bangladesh, India, and around the world. From breaking Bangla news to in-depth coverage of politics, sports, entertainment, lifestyle, and technology—ZoomBangla iNews delivers the stories that truly matter to Bangla news readers.

  • About Us
  • Contact Us
  • Career
  • Advertise
  • DMCA
  • Privacy Policy
  • Feed
  • Authors
  • Editorial Team Info
  • Ethics Policy
  • Correction Policy
  • Fact-Checking Policy
  • Funding Information
© 2026 ZoomBangla Pvt Ltd. - Powered by ZoomBangla

Type above and press Enter to search. Press Esc to cancel.

tgXwa