Advertisement

জুমবাংলা ডেস্ক : ১০০ বছরেরও আগেকার একটি পিতলের ডেগ চুরি হয়ে গেছে। আজ শুক্রবার ভোররাতের কোনো এক সময়ে মাদারীপুরের শিবচরের দত্তপাড়া ইউনিয়নের মগড়া পুকুরপাড় গ্রামের খবির উদ্দিন মৌলভীর বাড়ি থেকে এই প্রাচীন নিদর্শনটি চুরি হয়। ডেগটি চুরির ঘটনায় শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেনসহ পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ শুক্রবার ফজরের নামাজের সময় মৌলভীবাড়ির পীর মরহুম খবির উদ্দিন মৌলভীর নাতি হাবিব মুন্সী মসজিদে এসে দেখেন ডেগটি নেই। ডেগ যেখানে রাখা ছিল ওই ঘরের একটি খুঁটি ভেঙে ডেগটি কে বা কারা চুরি করে নিয়ে গেছে। সঙ্গে সঙ্গে বাড়ির সকলকে বিষয়টি জানিয়ে পুলিশে খবর দেওয়া হয়। পরে সকালে পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।

পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত করতে গিয়ে স্থানীয় এক বাড়ির সিসি ক্যামেরার অস্পষ্ট ফুটেজ পর্যবেক্ষণ করে দেখতে পায়, ভোর রাত ৩টার দিকে একটি ব্যাটারিচালিত ভ্যানে করে কাপড়ে ঢাকা ডেগ সদৃশ্য কিছু একটা নিয়ে যাচ্ছে ৩/৪ জন লোক। ধারণা করা হচ্ছে ওই ভ্যানে করেই ডেগটি চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

এ ঘটনায় মৌলভী বাড়ির পীর মরহুম খবির উদ্দিন মৌলভীর নাতি হাবিব মুন্সী বলেন, ‘ফজরের নামাজের সময় মসজিদে এসে দেখি ডেগটি নাই। ডেগ যেখানে রাখা ছিল ওই ঘরের একটি খুটি ভেঙে ডেগটি বের করেছে। এই ডেগটি একশ বছর আগের। মসজিদের পাশেই রাখা ছিল। অনেক দূর থেকে অসংখ্য মানুষ ডেগটি দেখতে আসতো।’

তিনি জানান, আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মরহুম মাওলানা খবির উদ্দিন আহমেদ আল কাদেরী প্রায় ১শ’ বছর আগে বাগদাদ থেকে এই ডেগটি এনেছিলেন। তার মাজারের পাশে একটি খোলা ঘরে এই ডেগটি রাখা ছিল দর্শনার্থীদের জন্য। বিশাল এই ডেগটি দেখতে দূর-দূরান্ত থেকে অনেক লোকজন আসতো। ডেগটির উপর খোদাই করে লেখা ছিল- “ডেগ ওরুচে পিরানে পীর সৈয়দ আব্দুল কাদের জিলানী– গোলাম ফকির– শ্রী মৌলবি খবির উদ্দিন কাদেরী, সাং- উৎরাইল, সন- ১৩১৯”। বাকি লেখাটুকু অস্পষ্ট ছিল। এই লেখা দেখেই ধারণা করা হয় ডেগটি বাগদাদ থেকে আনা- এমন মন্তব্য স্থানীয়দের। ডেগটির উচ্চতা ৩ ফুট ৬ ইঞ্চি। এর চারপাশের আয়তন ১৪৮ ইঞ্চি। ডেগ এর উপর দিকে কাঁধ বরাবর চারকোণে চারটি রিং রয়েছে, যার ওজন প্রায় ৪ কেজি। ডেগটি স্থানান্তরের জন্য পূর্ণবয়স্ক ১৪ থেকে ১৫জন লোক লাগতো এবং কমপক্ষে ৯/১০ মন খিচুরি এই ডেগ এর মধ্যে রাখা যেতো বলে স্থানীয়রা জানান।

এদিকে, শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিরাজ হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। স্থানীয় একটি সিসি টিভির ফুটেজ পর্যবেক্ষণ করে বিষয়টি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে। চোরচক্রকে ধরতে অভিযান চলছে।’

Zoom Bangla News
Zoom Bangla News
inews.zoombangla.com
Follow

Follow Zoom Bangla News On Google

Open the Google follow page and tap the checkmark option to receive more updates from Zoom Bangla News in your Google news feed.

Follow Zoom Bangla News On Google

Shamim Reza is an experienced journalist and sub-editor at Zoom Bangla News, with over 13 years of professional experience in the field of journalism. Known for his strong writing skills and editorial insight, he contributes to producing accurate, engaging, and well-structured news content. Born and brought up in Jashore, his background and experience shape his deep understanding of social and regional perspectives in news reporting.